তামিম-আফ্রিদি-গেইলদের টি-১০ লিগে অংশ নিবে যে ৮টি দল

আগামী নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অনুমোদিত টি-১০ লিগের দ্বিতীয় আসর। টুর্নামেন্টটির প্রথম আসরে অংশ নিয়েছিল ছয়টি দল এবং চ্যাম্পিয়ন হয় পাঞ্চাব লিজেন্ডস।

জানা যায়, সংখ্যা বেড়ে এবার মোট আট দল অংশ নিবে আসরটিতে এবং দুটি বিভাগে ভাগ হয়ে নতুন নিয়মে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। মজার ব্যাপার হলো, টুর্নামেন্টটির আইকন প্লেয়ার হিসেবে ইতোমধ্যে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ও ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি।

গ্রুপ ‘এ’

১. কম্প্রিসেস কেরেলা কিংস
২. করাচিয়ান্স
৩. পাখতুন
৪. রাজপুত্র

গ্রুপ ‘বি’

১. পাঞ্চাবি লিজেন্ডস
২. বেঙ্গল টাইগারস
৩. মারাঠা এরাবিয়ান্স
৪. নর্দান ওরিয়রস।

প্রসঙ্গত, টি-১০ লিগের প্রথম আসরে অংশ নিয়েছিলেন বাংলাদেশি সাকিব-তামিম। আশা করা যাচ্ছে এবারও তারা খেলবেন।