নুসরাতের বোল্ড ফটোশুট উত্তাপ ছড়াচ্ছে ইন্টারনেট দুনিয়ায়…

নুসরাতের বোল্ড ফটোশুট- সৌন্দর্য-চেক৷ স্মার্টনেস-চেক৷ লাবণ্য-চেক৷ গ্ল্যামার-চেক৷ এই প্রতিটা জিনিস সঠিকভাবে কার মধ্যে আছে ভাবছেন? নুসরাত জাহান৷ যার মধ্যে রূপ-গুণ সবটাই সমান রয়েছে৷ অভিনয় ক্ষমতার সঙ্গে মডেলিংয়ের এ-টু-জেড তার নখদর্পণে৷ তাই তো নুসরাতের নতুন ফটোশুটে মজে নেটিজেন৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন নায়িকা৷ যেখানে তাকে বোল্ড অবতারে দেখা গিয়েছে৷ বোল্ডনেস যে কেবল পোশাকে নয় অ্যাটিটিউডেও থাকে তা প্রমাণ করে দিয়েছেন নুসরাত৷ একটি গাউন পড়ে একের পর এক পোজ দিয়ে প্রোফেশনাল মডেলদের মতো ফটোশুট করে চলেছেন নায়িকা৷ তারই কিছু ঝলক ভিডিওতে ধরা পড়েছে৷

সম্প্রতি ঈদে খুব এনজয় করেছেন তিনি৷ যেখানে সকলে ঈদ পালন করতে ব্যস্ত ছিলেন, সেখানে অভিনেত্রী নুসরাত স্যক্রিফাইস অর্থাত্ আত্মত্যাগ করেছেন। নুসরাত নিজের খারাপ দিক, ইগো সবরকম নেগেটিভিটিকে বর্জন করেছেন! ফেসবুকে একটি লাইভ ভিডিওতে এপার এবং ওপার বাংলার সমস্ত ফ্যানকে ইদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছিলেন, সবাইকে ঈদ মুবারক। আজকের দিনটা ত্যাগের দিন। ওপরওয়ালা সবসময়ে ত্যাগ পছন্দ করেন। তাই আমি আজ আমার ইগো, নেগেটিভিটি ত্যাগ করলাম। যাতে আমার পরিবারের লোকজন, আমার কাছের লোকজন সবার ভালো হয়। সবাই ভালো থাকবেন। সবাইকে ভালো রাখবেন।

নুসরাতের বোল্ড ফটোশুট উত্তাপ ছড়াচ্ছে ইন্টারনেট দুনিয়ায়…

সেই দিন নায়িকার ছুটি ছিল না ঠিকই তবে খানিক সময় বের করে ঠিক নিজের প্রিয় বান্ধবীর সঙ্গে ডিনার সেরে ফেলেছিলেন৷ পাঁচতারা হোটেলে বেস্ট ফ্রেন্ড তনুশ্রীর সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন তিনি চবে কেবল দুজন নন, সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ কয়েকজন৷

প্রসঙ্গত, নুসরত এখন বক্স অফিসে জাঁকিয়ে বসেছেন৷ তাঁর দুটি ছবি রমরমিয়ে বিজনেস করছে চারিদিকে৷ ‘ক্রিসক্রস’ এবং ‘নকাব’৷ বিরসা দাসগুপ্ত পরিচালিত ‘ক্রিসক্রস’র গল্প পাঁচটি মেয়ের জীবন নিয়ে৷ পাঁচটি জীবন বাঁধা এক সুতোর টানে৷ প্রত্যেকে আটকে একটা জায়গায়৷ লড়াই করে সমাজে নিজের জায়গা অর্জন করে নেওয়ার জেদে আটকে তারা৷ নুসরাত অভিনয় করেছিলেন মেহেরের চরিত্রে৷ যার দুই চোখে একটাই স্বপ্ন৷ অভিনেত্রী হওয়ার আকাঙ্খা নিয়ে পথচলা মেহেরের৷ কিন্তু সমাজের তুচ্ছ তাচ্ছিল্য থেকে মেহেরেরও নিস্তার নেই৷

অন্যদিকে ‘নাকাব’ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের সঙ্গে৷ এই প্রথম শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে তাকে৷ শাকিবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে নুসরতের জানিয়েছিলেন, শাকিব খানের অভিনয় আমার দারুণ লাগে৷ ওনার মধ্যে সবথেকে ভালো জিনিসটা হল ওনাকে কিছু বুঝিয়ে দিতে লাগে না৷ এমনকি অন্যকারও ভুল সেটাও ধরিয়ে দেন৷ সব মিলিয়ে উনি একজন ভীষণ ভালো মানুষ৷ তাঁর অভিনয়, লুকস, ব্যবহার, কাজ সবকিছু সুন্দর৷