হানিমুনে গিয়ে পালিয়েছিল অজয়!

বহু বছর হলো তারা বিয়ে করেছেন। বিয়ের পর দু’জন পুরো পৃথিবী ঘুরে দেখার প্ল্যান করেছিলেন। অস্ট্রেলিয়া থেকে লস অ্যাঞ্জেলস হয়ে লাস ভেগাসে ঘুরছিলেন তারা। সেখানেই ছন্দপতন! ১৯৯৯ সালে সেই ঘটনা ১৮ বছর পর প্রকাশ করেছেন কাজল।

কাজলের বলেন, ‘আমরা তখন গ্রিসে। ৪০ দিন হয়েছে ঘুরছি। অজয় একটু ক্লান্ত ছিল। একদিন সকালে আমাকে বলে, ওর জ্বর হয়েছে, মাথা ব্যথা, আমি বলেছিলাম ওযুধের ব্যবস্থা করছি।’

‘কিন্তু ও সমানে বলে যাচ্ছিল, ওর শরীর খুব খারাপ। তখন আমি জানতে চেয়েছিলাম, কী করলে ঠিক হবে? সঙ্গে সঙ্গে ও বলেছিল, বাড়ি চল।’

কাজল বলেন, মাথা ব্যথার জন্য গ্রিস থেকে বাড়ি আসার কথা কেন বলেছিলেন অজয় তা তিনি বুঝতে পারেননি। হঠাৎ সে হানিমুনের মাঝপথে পালিয়ে এসেছিলেন!

সম্প্রতিক কাজল একটি ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন এসব অপ্রকাশিত তথ্য।