জ্যাক এর ‘প্রস্থান’

ইউটিউবে অবমুক্ত হল কণ্ঠশিল্পী জ্যাকের গাওয়া নতুন গান-ভিডিও ‘প্রস্থান’। গানটি লিখেছেন তানভীর ও জ্যাক সুর ও কণ্ঠ দিয়েছে জ্যাক নিজেই। ‘প্রস্থান’ -এর সম্পূর্ণ দৃশ্য ধারণ হয়েছে নেপালে।

এস কে সমীর এর সংগীত পরিচালনায় সংগীতার ব্যানারে কোরবানির ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে মিউজিক ভিডিওটি।

সংগীত পরিচালক এস কে সমীর বলেন, “সম্পূর্ণ ভিন্ন ধাঁচের কথা ও সুরের গানটি জ্যাক এর ভরাট কণ্ঠে শ্রোতাদের মন ভরিয়ে তুলবে আশা করি। একটু ডিফারেন্ট টাইপ এর কথা ও সুরের জন্য বেশ কিছু সময় নিয়ে কাজটি গুছিয়ে করা হয়েছে।”

কণ্ঠশিল্পী জ্যাক বলেন, “সুরের সাথে সখ্যতা আমার আদ্যিকালের। স্কুল জীবনের শুরু থেকেই ভালবাসা আর গান কে আলাদা করতে পারিনি কখনও। পরিবারের কিছু বিধি নিষেধ থাকলেও ভেতর থেকে গান করার ঝোকটা ছিল অসামান্য। কলেজের গন্ডি পেরোনোর পর মেডিকেল লাইফে বন্ধু এবং ছোট ভাইদের নিয়ে গড়ে তুলেছিলাম গ্রে ম্যাটার।

বছর খানেক আগে এফ কে নরওয়ের ফেলোশিপ নিয়ে নেপালে যাই এবং চিতোয়ান এ জনস্বাস্থ্য নিয়ে কাজ করার পাশাপাশি ‘প্রস্থান’ শিরোনামে আমার এই গানটি কে পরিণতি দেয়ার কাজ শুরু করি। এই গানটির অধিকাংশ চিতোয়ানে ধারণ করা এবং কিছু অংশ দিল্লী এয়ারবেস এ নেয়া। ভবিষ্যতে আমি সিপি এবং অটিস্টিক শিশুদের মানসিক অবস্থার উন্নয়নকল্পে মিউজিক থেরাপি নিয়ে কাজ করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”

সেই সাথে ধন্যবাদ জানাই গানটি প্রকাশনায় সার্বিক সহযোগিতা করার জন্য প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা এর কর্ণধার সেলিম খান কে। যোগ করেন জ্যাক।

গানটি শোনা ও ভিডিওটি দেখা যাবে এক্সক্লুসিভ জিপি মিউজিক, রবি ইউন্ডার মিউজিক,অ্যাপস ও সঙ্গীতার নিজস্ব ইউটিউব চ্যানেলে।