ফিরছেন সেই পুরানো ছন্দে

পুরানো ছন্দে নতুন করে ফিরতে চলেছেন নচিকেতা। নচিকেতার বিখ্যাত কিছু গানের মধ্যে হিট লিস্টে একটা গান থাকবেই। তা হল ‘ও ডাক্তার’। কম বেশি গান টা সকলেরই শোনা। তবে এখন কেন এই প্রসঙ্গ এল? কেননা, বহু বছর পর এমন এক ছবিতে নচিকেতা গান গাইছেন যার গল্প ডাক্তার রিলেটেড।

ছবির নাম ‘কেলো’। শঙ্কর রায়ের পরিচালনায় তৈরি হয়েছে ছবিটি। শুক্রবার হয়ে গেল এই ছবির মিউজিক লঞ্চ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক সন্দীপ ভট্টাচার্য, নির্দেশক শঙ্কর রায়, সঙ্গীত পরিচালক সৌমিত্র কুন্ডু, গীতিকার গৌতম সুস্মিত, প্রদীপ চক্রবর্তী।

আসা যাক ছবির গল্পে, আজকের চিকিৎসা ব্যাবস্থাকে নিয়ে যে পরিমান সমস্যা চলছে একের পর রোগি মৃত্যু হচ্ছে, চিকিৎসার গাফিলতির জেরে, সেই দিক গুলোই তুলে ধরেছেন পরিচালক। কিভাবে রোগীর বাড়ির মানুষগুলোকে নিঃশেষ করে দিচ্ছে এই বেসরকারি হাসপাতাল তাও তুলে ধরা হয়েছে ছবিতে।

নচিকেতার কথায় “অনেকদিন বাদে ডাক্তার রিলেটেড কোন ছবিতে গান গাইছি। ‘ও ডাক্তার’ গানটা হয়ত সকলেরই চেনা। এই ছবিতে গান গেয়ে পুরানো নস্টালজিয়া ফিরছি।”

তিনি আরো জানান, “আমি আমার গান দিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করি। সমাজে বহু মানুষ আজ অত্যাচারিত হচ্ছে। এই অত্যাচারিত মানুষদের হয়ে কথা বলবে ‘কেলো’।”

ঋতজিৎ চট্টোপাধ্যায়ের কথায়, “এই ছবিতে বহু সিনিয়র অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি, বহু কিছু শিখেছি। খুব মজা করে শ্যুট করেছি। ‘কেলো’ ফ্যামিলি এন্টারটেইনমেন্ট মুভি। অনেক মজার সিকোয়েন্স রয়েছে।”

ছবিতে গানের দায়িত্বে রয়েছেন সুদীপ্ত গায়েন, সঞ্চিতা, শান, অন্বেষা, নচিকেতা ও জুন ব্যানার্জি। ছবিতে মোট ৩টি গান আছে। কেলো ছবি দিয়ে সমাজের প্রতিচ্ছবি আদও কি পাল্টাবে? এই প্রশ্নের উত্তর রয়েছে ছবিতেই।