ইতিমধ্যেই বাগদান সেরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর এনগেজমেন্টের এই সেলিব্রেশন শেষে তিনি ভারত ছেড়েছেন গত শনিবার। ফিরে গেছেন ক্যালিফোর্নিয়ায়। মিলিত হয়েছেন প্রেমিক নিক জোনাসের সাথে।
এই হবু দম্পতির দেখা মেলে মালিবুর নোবুতে, সেলিব্রিটি হ্যাঙআউটে। প্রিয়াঙ্কা পরেছিলেন একটি ডিপ-নেক কালো শার্ট আর নীল ডেনিম আর নিকের পরনে ছিল নীল শার্ট। আর অবশ্যই দারুণ স্মার্ট দেখাচ্ছিল ওঁদের।
প্রিয়াঙ্কার জন্মদিনে নিক তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আর তাই আশা করা যাচ্ছে নিকের আগামী জন্মদিনে (১৬ সেপ্টেম্বর) তাঁরা বিয়ের কাজটি সেরে ফেলবেন।
গত সপ্তাহে এই দুজনের পরিবার মুম্বাইয়ে একটি বিবাহপূর্ববর্তী এনগেজমেন্ট ‘রোকা’ পার্টিতে একত্রিত হয়েছিলেন।
