আজ
চ্যানেল:মাছরাঙা
সময়:রাত ৯টা
মাছরাঙা টিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে একক নাটক ‘রঙ বদল’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিমদ। নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবীন প্রমুখ।
শফিক একজন নিম্নবিত্ত শ্রেণির মানুষ। স্ত্রী পারু ও ১০-১২ বছরের ছেলে শরীফকে নিয়ে তার ছোট্ট সংসার। শফিক তার ছেলেকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ভ্যান গাড়িতে স্যান্ডেল বিক্রি করে। আর সেই স্যান্ডেল বিক্রি করতে গিয়ে বাবা-ছেলে নানারকম মজার কৌশল অবলম্বন করে। কখনো দেখা যায় একজোড়া স্যান্ডেল কারো পায়ে ছোট হচ্ছে তখন বাবা-ছেলে বলে দু’দিন পর স্যান্ডেল ছাড়বে। আবার যখন কারো পায়ে বড় হচ্ছে তখন বলে দু’দিন পর চাপবে। এভাবে ক্রেতাদের সাথে ঘটতে থাকে মজার মজার ঘটনা। শফিক সকাল থেকে স্যান্ডেল বিক্রি করলেও বিকেল হলে ছেলেকে বাসায় পাঠিয়ে দেয়। তারপর সারাদিনের আয় দিয়ে সে ক্রিকেট খেলার বাজিতে মেতে ওঠে। দু-চার-পাঁচ হাজার করে বাজিতে জিততে থাকে শফিক। সেই টাকা দিয়ে প্রায় প্রতিদিনই নানারকম মজার ও দামী দামী খাবার আর খেলনা নিয়ে আসে। স্ত্রী পারু জানতে চায় এত টাকা সে কোথায় পায়? এক সময় বাজিতে হার শুরু হয় শফিকের। হারতে হারতে কোণঠাসা হয়ে পড়ে সে। তবুও বাজির নেশা ছাড়তে পারে না। ভ্যান গাড়ির স্যান্ডেলগুলো লসে বিক্রি করে সেই টাকা দিয়ে আবার বাজি ধরে। কিন্তু এবারো সে হারে। এক সময় বাড়ি ভাড়া শোধ করতে পারে না। মন-মেজাজ সবসময় খারাপ থাকে শফিকের। স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হয়। শুরু হয় নানারকম সঙ্কট।
