সেই ২০১৪ সালে সাভিলা থেকে বার্সালোনায় যোগ দেন ক্রোয়েশীয় মিডফিল্ডার ইভান রাচিটিচ। এরপর চারটি বছর দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে সামলাচ্ছেন ন্যু ক্যাম্পের মাঝমাঠ।
তবে বিশ্বকাপ পরবর্তীতে রাকিটিচকে নিয়ে গুঞ্জন উঠে ক্লাব বার্সালোনার সঙ্গে সম্পর্কচ্ছেদ করে প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দিচ্ছেন তিনি। এমনকি তা সামার সিজনেই।
তবে শেষ পর্যন্ত এসব গুঞ্জনকে স্রেফ উড়িয়ে দেন রাকিটিচ। সরাসরি জানিয়ে দেন, তিনি এই মুহুর্তে বার্সেলোনা ছাড়ছেন না। শনিবার (২৫ আগস্ট) ভালাদোলিদের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের পর এ বিষয়ে মিডিয়াকে এ বিষয়ে বলেছেন, ‘গতদিনও আমি বার্সার জার্সিতে খেলেছি। সত্যিই এটি উপভোগ্য। আশা করি দীর্ঘসময় ধরে বার্সার জার্সিতে খেলে যেতে পারবো।’
এসময় তিনি আরো বলেছেন, ‘ট্রান্সফার ইস্যুতে আমি আমার স্ত্রী, পরিবার ও এজেন্টের সঙ্গে কথা বলেছি। তাদের যুক্তিতে এখানেই আমি বেশ ভালো আছি।
