‘কাজের মেয়ে’র বিয়েতে আলিয়া ভাট

বিয়েতে আলিয়া ভাট- প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাসের বাগদানে হাজির হয়েছিলেন আলিয়া ভাট, রণবীরের সঙ্গে সেজেগুজে হাজির হয়েছিলেন সোনম কাপুরের বিয়েতেও।

তবে সেজেগুজে বাড়ির ‘কাজের মেয়ে’র বিয়েতে কোনও বলিউড তারকা হাজির হয়েছেন এমন উদাহরণ সচরাচর দেখা যায় না।

সম্প্রতি, একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক নববধূকে একহাতে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন আলিয়া। পাশে রয়েছেন তাঁর নববধূর বরও। এই নারী নাকি আলিয়ার বাড়ির পরিচারিকা। তবে এই তার নাম কী তা জানা যায়নি। ছবিটা দেখে বোঝা যাচ্ছে এটি বেশ পুরনো।

কারণ ছবিটি আলিয়ার কিছুটা কম বয়সের ছবি বলেই মনে হচ্ছে। আর এতে ওই মহিলাকে জড়িয়ে ধরে আলিয়া যেভাবে দাঁড়িয়ে রয়েছেন তা নিঃসন্দহে প্রশংসনীয়।

সাধারণত, কোনও বলিউড তারকাকেই এভাবে তাঁর বাড়ির কাজের লোকের সঙ্গে ছবি তুলতে বা তাঁর বিয়ের অনুষ্ঠানে এভাবে হাজির হতে দেখা যায় না।

‘কাজের মেয়ে’র বিয়েতে আলিয়া ভাট

প্রসঙ্গত, এই মুহূর্তে আলিয়া অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মস্ত্র’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। তাঁর সঙ্গে ‘ব্রহ্মস্ত্র’ ছবিতে দেখা যাবে তাঁর প্রেমিক রণবীর কাপুরকে। পাশপাশি অমিতাভ বচ্চনের মতো তারকাকেও দেখা যাবে এই ছবিতে।

‘ব্রহ্মস্ত্র’ ছাড়াও রণবীর সিংয়ের বিপরীতে আলিয়ার ‘গলি বয়’ ছবিটিও এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। শোনা যাচ্ছে ২০১৯ এর ভ্যালেন্টাইনস ডের দিন মুক্তি পেতে পারে ছবিটি।

এদিকে আগামী বছরই আলিয়া নাকি নিজেও তাঁর প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে বিয়েটা সেরে ফেলতে পারেন বলেও শোনা যাচ্ছে। মেয়ের ব্যক্তিগত এই সিদ্ধান্তে বাবা মহেশ ভাটেরও যে কোনও আপত্তি নেই তা তিনিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

এবার মুখ খুলেছেন আলিয়া ভাট

রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেমের বিষয়টি কারোই এখন অজানা নয়। বেশ কয়েক মাস ধরেই তাদের সম্পর্কটি বলিউড পাড়ায় আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে।

এবার মুখ খুলেছেন আলিয়া ভাট

তবে প্রেম করা নিয়ে রণবীর মুখে খুললেও এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন আলিয়া।

তবে সম্প্রতি প্রেম করা নিয়ে মুখ খুললেন ‘রাজি’ খ্যাত এই অভিনেত্রী। ভারতীয় একটি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি সিঙ্গেল না’। তবে রণবীরের সঙ্গে প্রেম করা নিয়ে সরাসরি কিছু বলেননি আলিয়া।

অন্য আরেকটি সাক্ষাৎকারে ২৫ বছর বয়সী এই তারকা জানিয়েছিলেন, তিনি ৩০ বছরের আগে বিয়ে করতে চান। তিনি লিভিং রিলেশনশিপে বিশ্বাসী নন। স্থায়ীভাবে সম্পর্কে জড়াতে চান।

আলিয়া ও রণবীর বর্তমানে বুলগেরিয়াতে অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমার শুটিং করছেন।

‘আর কাউকে দেখিনি তোমার মতো শরীর দেখিয়ে বেড়াতে’

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ফের ট্রোলড-এর শিকার হলেন অভিনেত্রী হিনা খান। সম্প্রতি তিনি জিম সেশনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘আমার স্টাইল জিমে পৌঁছবে না, তা কি ভাবে হয়?’

‘আর কাউকে দেখিনি তোমার মতো শরীর দেখিয়ে বেড়াতে’

আর এই পোস্টের জন্যই ট্রোলড হয়েছেন তিনি। তাঁর ছবির কমেন্ট সেকশনে লেখা ছিল, ‘ফ্লপ’, ‘চিপ’, ‘ডিসগাস্টিং’ ইত্যাদি।

কমেন্ট সেকশনে একজন আবার লেখেন, ‘এত ওয়ার্কআউট করেও তো সেই ভ্যাম্পায়ারের চরিত্রই পেলে।’ শোনা যাচ্ছে, কাসউটি জিন্দেগি কি ২ সিরিয়ালে হিনাকে কমলিকার চরিত্রে নির্বাচন করা হয়েছে।

ইন্টারনেটের একটা অংশ আবার খোলামেলা পোশাক পরার জন্য তাঁকে লেখে, ‘আজ পর্যন্ত আর কোনও নারীকে দেখিনি তোমার মতো শরীর দেখিয়ে বেড়াতে’, ইনস্টাগ্রাম ফিডের একটা কমেন্টে লেখা ছিল।

জিমে মেকআপ করে যাওয়ার জন্য অনেকেই তাঁকে নানা রকম কথা শোনায়। এছাড়াও অনেকেই বলেন, ‘নেগেটিভ কমেন্ট ডিলিট না করলে ওঁর পোস্টে ৯০% নেগেটিভ কমেন্ট দেখা যেত।’

নানারকম ট্রোলের মাঝে হিনার অনুরাগীরা প্রবলভাবে তাঁর পাশে দাঁড়ায়। ফিটনেস গোলের জন্য তাঁকে চিয়ার করে বলে, ‘খারাপের ভিড়ে ভালোটা হারিয়ে যেতে দিও না, ভাল কাজ করে যাও’।

গেলো জুন মাসে পুলের ধারে কয়েকটা ছবি শেয়ার করে তিনি ট্রোলড হোন। কমেন্ট সেকশনে তাঁকে অনেকেই লেখেন, ‘এই ধরণের পোশাক পরো কীভাবে?’ প্রধানত রমজান চলাকালীন একটা স্টেজ পারফর্মেন্সে তাঁর পোশাককে কেন্দ্র করে এই বিতর্ক দেখা দেয়। টুইটারেও তাঁর মাদার্স ডে স্পেশাল পোস্টকে ‘ফ্রি রেফ্রিজারেটর’ বলে ট্রোল করা হয়েছিল।

জুলাই মাসে হিনা খান একটা পোস্ট শেয়ার করেন যার জন্য তাঁকে বেশ কয়েকবার ট্রোল হতে হয়েছিল।

দুর্গতদের ৫১ লক্ষ টাকার অনুদান দিলেন অমিতাভ

পানি ক্রমশ সরতে শুরু করেছে কেরালার বিভিন্ন জায়গা থেকে। কিন্তু, পানি সরতে শুরু করলেও, কেরালার মানুষের দুর্ভোগ কাটেনি।

ভয়ঙ্কর বন্যার জেরে কোথাও মাথার উপর ছাদ খুঁজে পাচ্ছেন না সাধারণ মানুষ আবার কোথাও পরার জামা কাপড়ও জুটছে না বন্যা দুর্গতদের। সবকিছু মিলিয়ে কেরালার বানভাসি মানুষ এখন একটু বাঁচার আশায় যেন খাবার, জামা কাপড় হাতড়ে বেড়াচ্ছেন।

কেরালার মানুষ যাতে আবার নতুন করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সমাজের সব স্তরের মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি কেরালার দুর্গতদের পাশে এসে দাঁড়াচ্ছেন বলিউড সেলিব্রিটিরাও। দক্ষিণের একাধিক সেলিব্রিটিও কেরালার দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।

সুশান্ত সিং রাজপুত, প্রভাস, শাহরুখ খানের পাশাপাশি অনুদান পাঠিয়েছেন বিগ বি অমিতাভ বচ্চনও। বানভাসি মানুষের জন্য ৫১ লক্ষের অনুদান মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন।

বলিউড লাইফের খবর অনুযায়ী, কেরালার বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য ৬টি কার্টুন পাঠিয়েছেন বিগ বি। যার মধ্যে রয়েছে ৮০টি জ্যাকেট, ২৫টি প্যান্ট, ২০টি শার্ট এবং ৪০টি জুতা। তবে এইসব জিনিসই নয়, বিগ বি নাকি বানভাসিদের জন্য আরো বেশ কিছু জামা কাপড় এবং প্রয়োজনীয় জিনিস পাঠিয়ে দিয়েছেন।