আসছে ঈদ উপলক্ষে সঙ্গীতপ্রিয় শ্রোতাদের জন্য দুটি গান নিয়ে হাজির হচ্ছেন তরুণ উদীয়মান কন্ঠশিল্পী মঞ্জুরুল ইসলাম। তার কন্ঠে গাওয়া দুটি গানের একটি ‘বিপাশা’ ও দ্বিতীয়টি ‘ভন্ড প্রেম’।
‘বিপাশা’ গানটির কথা ও সুর করেছেন মঞ্জুরুল ইসলাম নিজেই। আর ভন্ড প্রেম গানের কথা লিখেছেন বি এম রাজু। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন এরফান টিপু।
মঞ্জুরুল ইসলাম বলেন, এবারের ঈদে আমার ভালবাসার ও প্রাণপ্রিয় শ্রোতাদের বিপাশা ও ভন্ড প্রেম শিরোনামের দুটি গান উপহার দিচ্ছি। আশা করি গানের কথা, সুর ও সঙ্গীতের সংমিশ্রণ শ্রোতারা পছন্দ করবেন।
এরফান টিপু ও আলামিন ভাইকে জানাই কৃতজ্ঞতা ও ভালবাসা। চলুন সবাই ভাল বাংলা গান শুনি। তবে গান দুটি নিয়ে গানের কলাকৌশলী সবাই খুব আশাবাদী। রংধনু মিউজিকের ব্যানারে গান দুটি প্রকাশিত হয়েছে।
