মাহফুজ-নাদিয়ার ‘গল্পের শেষে’

এটিএন বাংলায় ঈদের ৫ম দিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘গল্পের শেষে’। কামরুল আহসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয়ে মাহফুজ আহমেদ, নাদিয়া, অর্ষা প্রমুখ। নাটকরে গল্পে দেখা যাবে, মাহফুজ আহমেদ ও নাদিয়া স্বামী-স্ত্রী। মাহফুজ একটি মাল্টিন্যাশনাল কোম্পানীতে চাকরি করে। সারাদিন অফিস থেকে ফেরার পরে স্ত্রী নাদিয়া তার কাছে অফিসের গল্প শুনতে চায়। মাহফুজও অফিসের খুটিনাটি সব ঘটনা গুছিয়ে স্ত্রীকে বলে।

এভাবে গল্পে গল্পে তাদের বিয়ের চারটি বছর পার হয়ে যায়। এখন আর মাহফুজ গল্প বলতে উত্সাহ পায় না। তার কাছে মনে হয় একই গল্পই সে ঘুরে ফিরে বলছে। তাই বিরক্তি চলে আসে। ওদিকে বউ গল্প শুনতে না পেরে অভিমান করে বসে। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।