এই সময়ের জনপ্রিয় নাট্যকার জাকির হোসেন উজ্জলের ১০টি নাটক আসছে এবারের ঈদে। এরমধ্যে ছয় ও সাতপর্বের দুটি ধারাবাহিকও রয়েছে। নতুন নতুন আইডিয়া ও গল্পে নির্মিত এসব নাটক ঈদের আনন্দকে কয়েকগুন বাড়িয়ে দেবে বলেই আশাবাদী এই নাট্যকার।
তার লেখা সাতপর্বের ‘শব্দর আলীর প্যাকেজ’ ধারাবাহিকটি প্রচারিত হবে এশিয়ান টিভিতে। ঈদের সাতদিন রাত নয়টা ২০ মিনিটে। নাটকটির পরিচালনা করেছেন আদীবাসী মিজান। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, শখ, জামিল, এ্যানি খান, শামীমা নাজনিন ও কামাল হোসেন বাবর। ছয়পর্বের ধারাবাহিক ‘ক্রসকানেকশন’ পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এই নাটকটি প্রচার করবে এস এ টিভি। প্রতিদিন সন্ধ্যায় সাতটা ৩০ মিনিটে।
এবার জাকির হোসেন উজ্জলের লেখা ‘মি. জ্যাকস রিটার্ন’ নাটকটি পরিচালনা করছেন জাহিদ হাসান। এতে অভিনয় করেছেন, জাহিদ হাসান, উর্মিলা শ্রাবন্তী কর, জামিল, মমিন বাবু ও অন্যান্যরা। নাটকটি ঈদের দিন রাত ১১টা ৫৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে।
তার লেখা ‘কলা বাবা’ টেলিফিল্মটি প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ১১টায়। এটি পরিচালনা করেছেন আজাদ আল মামুন। অভিনয় করেছেন মীর সাব্বীর, ভাবনা, হাসান ফেরদৌস জুয়েল ও সঞ্জিব।
‘তোমার প্রেমে বিভোর হয়ে’ নাটকটির পরিচালনা করেছে তাইফুর জাহান আশিক। ঈদের ষষ্ঠ দিন সন্ধ্যা ছয়টায় প্রচারিত হবে এটিএন বাংলায়।
এছাড়াও ‘বৌ শাশুরী জিন্দাবাদ’, ‘ঠাডা মল্লিক’, ‘টগরের বাসর ঘর’ ,‘ফেসবুক সেলিব্রিটি’, ‘চিলেকোঠার সংসার’ নাটকগুলো বিভিন্ন বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।
নাটকগুলো সফলতা কামনা করে জাকির হোসেন উজ্জল বলেন, নাটকগুলোতে ভিন্নতা আছে। প্রতিটি নাটকই দর্শক প্রিয়তা পাবে বলে আশা করছি। ঈদ আনন্দে পরিবারের সবাইকে নিয়ে নাটক দেখার আমন্ত্রণ।
