এই ঈদে কখনো দেখা যাবে গ্রাম থেকে আসা এক যুবকের মাদকে হারানোর বেদনা, কখনো কোনও স্বপ্নভঙ্গ আবার কোনও কোনও বোকা দুলাভাইয়ে হাস্যরসের বোকামি। ঈদ মানেই যখন নাটকের সরগরম- তখন এমন গল্প মনকে তো কাছে টানবেই। আর বিনোদন কেবল আর নয় টেলিভিশনে বন্দী!
বিশ্বজুড়ে ডিজিটাল প্লাটফর্ম-এর জয়জয়কার। পিছিয়ে নেই বাংলাদেশও। তাই ডিজিটাল বাংলাদেশের আধুনিকায়নে নতুন সংযোজন রঙ্গন ফিল্মস।
আসছে ঈদ-উল-আজহায় টিভি চ্যানেলগুলোর পাশাপাশি ইউটিউবেও আসছে নিত্য নতুন নাটক। তারই ধারাবাহিকতায় এবার ঈদে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘রঙ্গন ফিল্মস’।
‘রঙ্গনে ঈদের রং’-এই ব্যনারে ৬ মেধাবী নির্মাতা নির্মাণ করেছে ৯টি এক পর্বের নাটক। মাররুর রশীদ বান্নাহ নির্মাণ করেছেন দুটি নাটক, ‘মানুষ হবো’ এবং ‘বেড সিন’, কাজল আরেফিন অমি তিনটি, ‘জাস্ট চিল’, ‘পাসপোর্ট’ এবং ‘ট্যাটু ৩’, আর বি প্রীতম ‘আবার তোরা টুইং হ!’, রুবেল হোসেন ‘বৃষ্টি হয়ে এলে তুমি’, তপু খান ‘ইটস মাই লাইফ’ এবং পার্থ প্রতীম নাথ ‘হেড অর টেল’। প্রতিটি নাটক প্রচারিত হবে শুধু রঙ্গন ফিল্মস এর ইউটিউব চ্যানেলে।
রঙ্গন ফিল্মস এর কর্ণধার, হাসিব হাসান চৌধুরী বলেন, ইচ্ছে ছিল টিভির পাশাপাশি অনলাইনেও ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া। আমরা আশা করি, আমাদের নাটকগুলো দর্শকদের ভালো লাগবে।
রঙ্গনের প্রচার এজেন্সি মোশন রক এন্টারটেইনমেন্ট এর কর্ণধার মাসুদ উল হাসান বলেন, ঈদে আমাদের যাত্রা মাত্র শুরু হলো। এই বছরের মধ্যেই আমরা আরো ২০টি মৌলিক কন্টেন্ট প্রচার করার পরিকল্পনা হাতে নিয়েছি।
রঙ্গন ফিল্মসএর নাটকগুলো দেখা যাবে এই ঠিকানায়।
