এবার ঈদেও ‘মোশাররফ উৎসব’

জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম। অসংখ্য দর্শকপ্রিয় টেলিভিশন নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি। বড় পর্দায় অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা। বর্তমানে ঈদুল আজহার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

মোশাররফ করিম অভিনীত নাটক নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি গত ঈদুল ফিতরে আয়োজন করেছিল ‘মোশাররফ উৎসব’। এ ধারাবাহিকতা বজায় রেখে ঈদুল আজহাতেও সাত দিনব্যাপী মোশাররফ উৎসবের আয়োজন করেছে চ্যানেলটি। মোশাররফ করিম অভিনীত সাতটি নাটক ঈদুল আজহার দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত সন্ধ্যা ৭টা ৫ মিনিটে প্রচারিত হবে।

ঈদুল আজহার দিন প্রচারিত হবে ‘তকদির’। রচনা : জুয়েল এলিন, পরিচালনা: শামস করিম। অভিনয়ে : মোশাররফ করিম, প্রসূন আজাদ প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে ‘ক্যারিয়ার’ নাটকটি। রচনা : ফজলুল সেলিম, চিত্রনাট্য ও পরিচালনা : শামীম জামান। অভিনয়ে : মোশাররফ করিম, তারিন প্রমুখ। ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে ‘ঠিকানা’। রচনা : সারওয়ার রেজা জিমি, পরিচালনা : তুহিন হোসেন। অভিনয়ে : মোশাররফ করিম, রিচি সোলায়মান প্রমুখ।

ঈদের চতুর্থ দিন প্রচারিত হবে নাটক ‘ব্ল্যাক লাইট’। রচনা ও পরিচালনা : আলম আশরাফ। অভিনয়ে : মোশাররফ করিম, তারিন প্রমুখ। ঈদের পঞ্চম দিন প্রচারিত হবে ‘আস্থা’ নাটকটি। রচনা ও পরিচালনা : জিয়াউর রহমান জিয়া। অভিনয়ে : মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, পুশল, ইলোরা গহর, কাদরি, সেলিন আহমেদ, হিমি হাফিজ প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিন দেখতে পাবেন ‘বুজুগ’। রচনা ও পরিচালনা : শাহজাদা মামুন। অভিনয়ে : মোশাররফ করিম, আনিকা কবির শখ প্রমুখ।

ঈদের সপ্তম দিন প্রচারিত হবে নাটক ‘গৃহশিক্ষক দিচ্ছি নিচ্ছি’। পরিচালনা : তারিক হাসান। অভিনয়ে : মোশাররফ করিম, জান্নাতুল পিয়া, তারেক স্বপন প্রমুখ।