আয় তিন শ কোটি টাকা, ইনি সবচেয়ে দামি অভিনেত্রী

আয় তিন শ কোটি টাকা- ‘দ্য অ্যাভেঞ্জার্স’ সিরিজের ছবির গল্পে পৃথিবীকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্কারলেট জোহানসন। ২০১৮ সালে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হওয়ার ক্ষেত্রে এই কাজই সহায়ক হয়েছে তার জন্য। আমেরিকান ব্যবসা সংক্রান্ত ম্যাগাজিন ফোর্বস এ তথ্য জানিয়েছে।

‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবিতে সুপারহিরো ব্ল্যাক উইডো চরিত্রে অভিনয় করেছেন স্কারলেট জোহানসন। এর সিক্যুয়েলেও একই ভূমিকায় কাজ করছেন তিনি।

ফোর্বসের বার্ষিক হিসাব অনুযায়ী, ২০১৭ সালের ১ জুন থেকে ২০১৮ সালের ১ জুন পর্যন্ত ৪ কোটি ৫ লাখ ডলার আয় করেছেন ৩৩ বছর বয়সী এই তারকা। যা টাকার হিসেবে দাঁড়ায় তিন শ বত্রিশ কোটির মতো। গতবারের চেয়ে তার আয় বেড়েছে চারগুণ।

সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর তালিকায় দুই নম্বরে আছেন অ্যাঞ্জেলিনা জোলি। ৪৩ বছর বয়সী এই তারকার আয় হয়েছে ২ কোটি ৮০ লাখ ডলার। এর বেশিরভাগই এসেছে ২০২০ সালে মুক্তি প্রতীক্ষিত ‘মেলফিসেন্ট টু’ ছবির সুবাদে।

জোলির প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টন স্থান পেয়েছেন তিন নম্বরে। ৪৯ বছর বয়সী এই তারকা নব্বই দশকের সিটকম ‘ফ্রেন্ডস’-এর জন্য এখনও সম্মানী পান। এছাড়া বিখ্যাত কয়েকটি বিজ্ঞাপনী চুক্তি আছে তার।

‘মাদার!’ ও ‘রেড স্প্যারো’ ফ্লপ হলেও ‘এক্স-মেন’ সিরিজের ছবি ও বিজ্ঞাপনী চুক্তির সুবাদে ভালো পারিশ্রমিক পেয়েছেন চার নম্বরে থাকা জেনিফার লরেন্স। তবে গতবারের চেয়ে ৬০ লাখ ডলার কম আয় করেছেন ২৮ বছর বয়সী এই তারকা। ১ কোটি ৬৫ লাখ ডলার নিয়ে ৪২ বছর বয়সী রিস উইদারস্পুন রয়েছেন পাঁচ নম্বরে।

তালিকায় একমাত্র নতুন নাম ‘ওয়ান্ডার ওম্যান’ তারকা গল গ্যাডট। তিনি আছেন ১০ নম্বরে। গত বছর এক নম্বরে থাকা ‘লা লা ল্যান্ড’ তারকা এমা স্টোন এবার শীর্ষ দশেই নেই।

২০১৮ সালের শীর্ষ ১০ অভিনেত্রীর সম্মিলিত আয়ের অঙ্ক ১৮ কোটি ৬০ লাখ ডলার, যা গতবারের চেয়ে ৮ শতাংশ বেশি। তবে ২ কোটি ডলারের অঙ্ক স্পর্শ করতে পেরেছেন মাত্র দু’জন। ২০১৬ সালে এই সংখ্যা ছিল চার আর গত বছর তিন অভিনেত্রী এই অঙ্ক ছুঁয়েছেন।

২০১৮ সালে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীরা-

১. স্কারলেট জোহানসন (৪ কোটি ৫ লাখ ডলার)

২. অ্যাঞ্জেলিনা জোলি (২ কোটি ৮০ লাখ ডলার)

৩. জেনিফার অ্যানিস্টন (১ কোটি ৯৫ লাখ ডলার)

৪. জেনিফার লরেন্স (১ কোটি ৮০ লাখ ডলার)

৫. রিস উইদারস্পুন (১ কোটি ৬৫ লাখ ডলার)

৬. মিলা কুনিস (১ কোটি ৬০ লাখ ডলার)

৭. জুলিয়া রবার্টস (১ কোটি ৩০ লাখ ডলার)

৮. কেট ব্ল্যানচেট (১ কোটি ২৫ লাখ ডলার)

৯. মেলিসা ম্যাককার্থি (১ কোটি ২০ লাখ ডলার)

১০. গল গ্যাডট (১ কোটি ডলার)

আরো পড়ুন :

নুসরাত জাহান বিবাহিত!

নুসরাত জাহান বিবাহিত!

টালিউডের দুই নায়িকা পাওলি ও শুভশ্রী কিছু দিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন। বিয়ে করে রিয়া সেনও তার স্ট্যাটাস বদলে ফেলেছেন। কিন্তু বাকি নায়িকাদের রিলেশনশিপ স্ট্যাটাসের কী খবর? দেখে নেওয়া যাক কারা বলছেন- ‘উই আর জাস্ট ফ্রেন্ডস’ আর কার স্ট্যাটাস ‘ইটস কমপ্লিকেটেড’!

বাড়িতে বিয়ের সানাই বাজবে সবাই ধরে নিয়েছিলেন, রাইমা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। কিন্তু দেখা গেল, গাঁটছড়া বাঁধলেন বাড়ির ছোট কন্যা রিয়া। কিন্তু সবাই আগ্রহী রাইমার স্ট্যাটাস নিয়ে।

অভিনেত্রীর বক্তব্য, তিনি সিঙ্গেল। পছন্দমতো পাত্র পেলে বিয়ে করবেন। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরের খবর, বিক্রমপুরীর সঙ্গে তার প্রেম এখনো বজায় আছে। বিক্রমের সঙ্গে তার স্ত্রীর আইনি বিচ্ছেদ এখনো ঘটেনি। সুতরাং রাইমার নাম থাকছে ইটস কমপ্লিকেটেড বিভাগে।

স্বস্তিকা

সম্পর্ক নিয়ে তার চেয়ে খোলামেলা বোধহয় টালিউডের আর কোনো নায়িকা নেই। যদিও সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে ব্রেকআপ হয়ে গেলেও এ নিয়ে এখনো অফিশিয়ালি কিছু বলেননি স্বস্তিকা।

সুমনের সঙ্গে তার স্ত্রীর ডিভোর্স না হওয়া এবং সুমন-স্বস্তিকার পারস্পরিক বোঝাপড়াই নাকি দুজনের সম্পর্ক ভাঙার কারণ। স্বস্তিকা এখন সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে ‘শাহজাহান রিজেন্সি’র শুট করছেন। সৃজিত নাকি এখনো স্বস্তিকা সম্পর্কে আগ্রহী বলে শোনা যায়।

মিমি

পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে মিমি কাউকে ডেট করছেন বলে শোনা যায়। প্রেম আর বিয়ে নিয়ে প্রশ্ন করলে নায়িকা বলে থাকেন, ‘‘আমি সিঙ্গেল। ক্যারিয়ার ছাড়া আর কিছুই ভাবছি না।’’

মিমি চক্রবর্তী

সোহিনী নিজেকে সিঙ্গেল বলে থাকেন। কিন্তু মাঝে মধ্যেই তার লিঙ্কআপ সংক্রান্ত খবর শোনা যায়। কিছুদিন আগে এক পরিচালকের নাম শোনা গিয়েছিল। যদিও নায়িকার ঘনিষ্ঠ মহলের বক্তব্য, নায়িকার সঙ্গে তার সাবেক সম্পর্ক ফের জোড়া লেগে গেছে। সোহিনী অবশ্য কোনো খবরেই সিলমোহর দেন না। তার কথায়, তিনি সিঙ্গেল।

প্রিয়াঙ্কা

রাহুলের সঙ্গে ডিভোর্সের পর প্রিয়াঙ্কা কার সঙ্গে প্রেম করছেন, তা নিয়ে টালিউড মোটামুটি সরগরম ছিল। কখনো কোনো পরিচালকের নাম শুনতে পাওয়া যেত, বা কখনো কোনো ফটোগ্রাফারের। তবে সবাই এখন নিশ্চিত প্রিয়াঙ্কা এক ফটোগ্রাফারের সাথেই ডেট করছেন, যার সঙ্গে নায়িকাকে সব জায়গায় দেখা যায়। যদিও প্রিয়াঙ্কার জবাব, তিনি সিঙ্গেল। তারা শুধুই বন্ধু।

তনুশ্রী

ব্যক্তিগত জীবন আড়ালে রাখায় বিশ্বাসী এই নায়িকা। তা সত্ত্বেও কিছু ঘটনা প্রকাশ্যে চলেই আসে। ইন্ডাস্ট্রির সবাই জানেন ব্যবসায়ী রাজকুমার গুপ্তর সঙ্গে সম্পর্কে রয়েছেন তনুশ্রী।

সম্প্রতি রাজকুমারের সঙ্গে তার স্ত্রীর আইনি বিচ্ছেদও হয়ে গেছে। তাহলে কি এবার তনুশ্রী গাঁটছড়া বাঁধবেন? তনুশ্রীর ঘনিষ্ঠরাও কিন্তু এ ব্যাপারে সন্দিহান। আর নায়িকা নিজেও কোনো মন্তব্য করতে চান না তার সম্পর্ক নিয়ে!

সায়ন্তিকা

কিছুদিন আগেই প্রেমিক জয় মুখোপাধ্যায়ের সঙ্গে ব্রেকআপ হয়েছে সায়ন্তিকার। টালিউডের খবর, আপাতত সিঙ্গেলই আছেন তিনি। আর সায়ন্তিকা তো নিজেকে সব সময় সিঙ্গেল বলেই দাবি করে এসেছেন। জয়ের সঙ্গে সম্পর্ক নিয়েও পারতপক্ষে কিছু বলতেন চান না।

নুসরাত

তার রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে টালিউডে একাধিক গুঞ্জন শোনা যায়। কেউ বলে, নুসরাত বিবাহিত। কারো কথায়, শ্রীকান্ত মোহতার সঙ্গে তিনি ‘ইন এ রিলেশনশিপ’। নুসরাত অবশ্য দুটো গুজবই উড়িয়ে দেন। যদিও ভিক্টর ঘোষের সঙ্গে তার সম্পর্কের কথা অস্বীকার করেন না। আর বলেন, বিয়েটা সবাইকে জানিয়েই করবেন।

নুসরাত জাহান

পার্নো পরিচালক মৈনাক ভৌমিকের সঙ্গে নায়িকার ঘনিষ্ঠতার কথা টালিউডে সবাই জানেন। কিন্তু পার্নো অফিশিয়ালি সে কথা স্বীকার করেন না। তার বক্তব্য, তিনি সিঙ্গেল। মৈনাক তার শুধুই ভালো বন্ধু।

শ্রাবন্তী

মডেল কিষণ ব্রজের সঙ্গে তার এনগেজমেন্ট হয়েছিল ২০১৬ সালে। তারপর ব্যক্তিগত কারণে এনগেজমেন্ট ভেঙেও যায়। এর আগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে সংসার করেছেন এই অভিনেত্রী। আপাতত তিনি একাই। শোনা যায়, এপার বাংলা এবং ওপার বাংলার জনপ্রিয় অভিনেতার সঙ্গে প্রেম চলছে শ্রাবন্তীর। তবে নায়িকা নিজেকে সিঙ্গেলই বলছেন।