স্বপ্ন পূরণের পথে পাকিস্তানি তারকা

দু’দেশের রাজনৈতিক টানাপোড়ানের জন্য এখন আর তাদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ দেখা যায় না। শুধুমাত্র আইসিসি ও এসিসির ইভেন্টে মুখোমুখি হয় দু‘দল। আসন্ন এশিয়া কাপে আবার মুখোমুখি হচ্ছে উপমহাদেশের দুই পরাশক্তি। দু’দেশের ভক্ত-সমর্থকা আগ্রহে রয়েছে আবারো পাক-ভারত লড়াই দেখার জন্য। শুধু কি ভক্ত-সমর্থকরা? তর যেন সইছে না তরুণ ক্রিকেটারদেরও।

এই যেমন পাকিস্তানি তরুণ ওপেনার ইমাম-উল-হক। ইনজামাম-উল-হকের ভাতিজা ইমামের ছোট বেলার স্বপ্ন ভারতের বিপক্ষে খেলার। আসন্ন এশিয়াকাপে সেই সুযোগ আসছে। মাত্র ৯ ওডিআইতে ৪ সেঞ্চুরি করা ইমাম জানান,‘ ভারতের বিপক্ষে খেলা আমার অনেক দিনের স্বপ্ন। যখন থেকে ক্রিকেট শুরু করেছি তখন থেকেই স্বপ্ন দেখতাম একদিন ভারতের বিপক্ষে খেলব। এটা আমার জন্য বিশেষ কিছু এবং আমি বিশেষ কিছু করার জন্য মুখিয়ে আছি।’

এসময় বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে নিয়ে ইমাম বলেন,‘ভারত বিশ্বের অন্যতম সেরা টিম।তবে যদি কোহলিকে থামনো যায় তবে ভারতেকে রুখে দেওয়া যাবে। কোহলি ভারতের ৫০%।’

২২ বছর বয়সী এই তারকা ভারতের বিপক্ষে পজেটিভ এবং আক্রমণাকত্নক খেলার কথা জানান।

উল্লেখ্য, আগামি ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের।