হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি মেসি-তেভেজ

ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা হুয়ান গাম্পারের স্মরণে প্রতি বছর একটি প্রীতি ম্যাচ আয়োজন করে বার্সেলোনা। তারই ধারাবাহিকতায় বুধবার (১৫ আগস্ট) অনুষ্ঠিতব্য ম্যাচে বার্সেলোনা থেকে আমন্ত্রণ জানানো হয়েছে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সকে। সে হিসেবে পরস্পরের মুখোমুখি হবেন মেসি ও কার্লোস তেভেজ।

বোকা জুনিয়র্সের হয়ে খেলছেন তেভেজ। অন্যদিকে বার্সার হয়ে মেসি। তবে এই প্রীতি ম্যাচ দু’জন সুযোগ করে দিয়েছে মিলনের। আর তাতে বেশ রোমাঞ্চিত ৩৪ বছর বয়সি আর্জেন্টাইন স্ট্রাইকার তেভেজ। বলেছেন, ‘মেসির বিপক্ষে খেলাটা সব সময়ই দারুণ। যখন আমরা একসঙ্গে খেলেছি, আমি খুশি হয়েছি। এবার ওর মুখোমুখি হব, এটাও আমার ভালো লাগবে।’

প্রসঙ্গত, তেভেজ আর্জেন্টিনার হয়ে খেলছেন ৭৬ ম্যাচ। খেলেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা মেসির সঙ্গেও। ২০১৫ সালের পর আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি।