‘ভারত’-এর শুটিং শুরু করে দিয়েছেন সালমান খান। শুটিংয়ের জন্য ইতিমধ্যেই মাল্টায় পাড়ি দিয়েছেন এ সুপারস্টার। মা সালমা খান, বোন আলভিরা খান এবং আলভিরার স্বামী অতুল অগ্নিহোত্রীর সঙ্গেই এবার শুটিংয়ের জন্য মাল্টায় পাড়ি দিয়েছেন বলিউডের ভাইজান। ইউরোপে শুটিং করতে গিয়ে এবার মা-কে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে দেখা গেছে সালমানকে।
আর বড় ভাইয়ের এই ছবি দেখে বোন অর্পিতার আগেবঘন মন্তব্য নজর কেড়েছে সবার। অর্পিতা বলেন, সালমান যেভাবে মায়ের দেখাশোনা করছেন, তার ছেলে আহিলও যেন বড় হয়ে মামার মতই হয়। আহিলও যেন তাকে ওইভাবেই ভালবাসে। এমন আশাবাদই ব্যক্ত করেন অর্পিতা খান।
সম্প্রতি মুক্তি পেয়েছে অর্পিতা খানের স্বামী আয়ুষ শর্মার প্রথম সিনেমা ‘লাভরাত্রি’। বলিউডে ডেবিউয়ের সিনেমাতেই আয়ুষ শর্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন ইরানি অভিনেত্রী ওয়ানি হুসেন। ইতিমধ্যেই ‘লাভরাত্রি’-র ট্রেইলার মুক্তি পেয়েছে। যা নিয়ে উচ্ছ্বসিত সালমান খান।
২০১৬ সালে আয়ুষ শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অর্পিতা খান। হায়দরাবাদের ফলকনুমা প্যালেসে আয়ুষ শর্মার সঙ্গে বিয়ের আসর বসে অর্পিতা খানের। যেখানে হাজির হন বলিউডের বড় বড় সেলিব্রিটিরা।
