সোনাক্ষীর কড়া জবাব

বলিউডের বেশিরভাগ অভিনেত্রী রোগা হলেও সোনাক্ষী সিনহা কখনো সেই পথে হাঁটেননি। প্রথম থেকেই তিনি স্থূলকায়। তাতেই তিনি জনপ্রিয় হয়েছেন এবং সাফল্য পেয়েছেন। সোনাক্ষীর অভিনয়-পারফরমেন্স প্রশংসিত হয়েছে। কিন্তু মুটিয়ে যাওয়া নিয়ে সব সময়ই ট্রোলড হতে হয় তাকে। বেশিরভাগ মানুষ তার রূপ, মেধা ও অভিনয়ের প্রশংসা করলেও কিছু মানুষ সব সময়ই তার শারীরিক গঠন নিয়ে কথা বলেন।
সম্প্রতি এর কড়া জবাব দিয়েছেন সোনাক্ষী। একটি এফএম স্টেশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ছোটবেলা থেকেই নিজের ইচ্ছেমতো চলতে ভালোবাসি। যে যাই ভাবুক আমি সেদিকে লক্ষ্য রাখি না। আমার ওজন অন্যান্য নায়িকাদের তুলনায় একটু বেশি। আর আমি এমনই থাকতে চাই। একেবারে রোগা হওয়ার চিন্তা-ভাবনা আমার মাথায় নেই।