ধর্মেন্দ্র ও তার দুই ছেলে ববি দেওল-সানি দেওলের একই ফ্রেমের ছবি ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’র কথা নিশ্চয়ই মনে আছে? বাবা ছেলের একসঙ্গে খুনসুটির ছবি। এবার তারই তিন নাম্বার সিক্যুয়েল ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ নিয়ে এসেছেন বাবা-ছেলেই।
তবে নতুন চমক থাকছে। এই ছবির মাধ্যমে ৪৫ বছর পর আবারো এক ফ্রেমে বন্দি হলেন ধর্মেন্দ্র-রেখা। তবে ছবিতে নয় রেখা থাকছেন ছবির একটি বিশেষ গানে।
যেখানে ধর্মেন্দ্রের সঙ্গে নাচতে দেখা যাবে এই জনপ্রিয় অভিনেত্রীকে। গানটিতে রেখা, সালমন এবং সোনাক্ষীর পাশাপাশি ছবির গোটা স্টার কাস্টকেই দেখা গিয়েছে৷ ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ ছবিটি মুক্তি পেতে চলেছে এ বছর ১৫ আগস্ট৷ সিনেমাটি পরিচালনা করেছেন নভনিয়ত সিং।
তবে শুধু রেখার চমকই নয়, এই পুরো ছবিতেই পাবেন ভরপুর মজা ও চমক। ইয়ামলা পাগলা দিওয়ানা’র ফ্র্যানচাইজের তৃতীয় ইনস্টলমেন্ট হল এই ছবি৷ প্রথম ছবিটি সুপারহিট হলেও, দ্বিতীয় ছবিটি বক্স অফিসে তেমন কামাল দেখাতে পারেনি৷
তবে তৃতীয় পার্ট ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ টিজারেই কুপোকাত হয়েছে দর্শককূল৷ ছবির ট্রেলার মুক্তি পাবে ‘রেস থ্রি’র মুক্তির দিন৷ ‘রেস থ্রি’র সঙ্গে অ্যাটাচ করা হবে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ ট্রেলার৷
