চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারের ছেলে উপল গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় আমেরিকায় প্রতিষ্ঠিত চেইন কফি শপ ‘ক্রিমসন কাপ’র পুনঃযাত্রা করেন। এতে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা শাবনাজ, নায়ক নাইম, আঁখি আলমগীর ও দিঠি আনোয়ার প্রমুখ। নাইম বলেন, ‘উপল তার এই কফি শপটিকে বেশ আধুনিকভাবেই গড়ে তুলেছেন। সুন্দর পরিবেশে সত্যিই অন্যরকম সময় কাটলো। তার এই ব্যবসার উত্তরোত্তর সাফল্য কামনা করি।’ শাবনাজ বলেন, ‘উত্তরায় এত চমৎকার পরিবেশের কফিশপ আর নেই বললেই চলে। অবশ্য ক্রিমসন কাপ যেহেতু আমেরিকান চেইনের, তাই এর পরিবেশ অন্য আর কোনোটির সাথে তুলনারই প্রশ্ন আসে না। শুভ কামনা উপলের জন্য।’ উপল বলেন, ‘নাইম ভাই-শাবনাজ আপুর প্রতি আমি কৃতজ্ঞ যে, তারা আমাকে দোয়া করতে এসেছিলেন। সেই সাথে আরো যারা এসেছিলেন তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা।’
