আইজু ভাই। পুরান ঢাকার ঘুমপ্রিয় একজন মানুষ হিসেবে পরিচিত। ঘুমপ্রিয় আইজু ভাইয়ের ঘুম হারাম করে দেয় সুন্দরী অহনা। ঘুম ফিরিয়ে আনার জন্য অক্লান্ত চেষ্টা চালায় আইজু ভাই আর অহনা বারবার হামলা চালায় তার ঘুমের জগতে।
কিছুতেই ঘুমাতে না পেরে আইজু ভাই তাই করে বসে যা কখনো করার কথা কেউ কল্পনাও করেনি!
এমনই এক গল্প নিয়ে সাজানো হয়েছে ঈদুল আজহার বিশেষ নাটক ‘আইজু ভাই ঘুমাতে চায়’। আহমেদ খান হীরক ও ওয়াহিদুজ্জামান সবুজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফিরোজ কবীর ডলার।
আরো পড়ুন: আসছে মাহি, সঙ্গে…
নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অর্শা, এহসানুল হক মিনুসহ অনেকে।
ঈদের তৃতীয়দিন সন্ধ্যা ৬টা ৩০মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত হবে ‘আইজু ভাই ঘুমাতে চায়’।
