এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে নাটক ‘নার্ভাস ব্রেক ডাউন’। ঈদের চতুর্থ দিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে নাটকটি। কমেডি নির্ভর এই নাটকটি রচনা করেছেন শৌর্য দীপ্ত সূর্য। পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, উর্মিলা শ্রাবন্তী কর, আলীরাজ, রাশেদা চৌধুরী, নুর-ই-আলম নয়ন প্রমুখ।
