ভারত নিয়ন্ত্রিন জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরে নিরাপত্তা অভিযানে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিন পুলিশ সদস্য। রবিবার শ্রীনগরের বাতমালো এলাকায় এই অভিযান চালানো হয়। ভারতীয় পুলিশ সুত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন জঙ্গি আস্তানা ঘিরে ওই এলাকায় অভিযান চালানো হলেে পুলিশ সদস্যরা হতাহত হয়।
জম্মু-কাশ্মির পুলিশের মহাপরিচালক এসপি বৈদ্য জানিয়েছেন, জঙ্গিদের আস্তানা ঘিরে শ্রীনগরের বাতমালো এলাকায় অভিযান চালানো হয়। গোলাগুলির সময় এক পুলিশ সদস্য নিহত হয়।
তিনি জানান, এ ঘটনায় কাশ্মির পুলিশের এক সদস্য ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের অপর দুই সদস্য আহত হয়। অভিযান এখনো চলছে।
