ব্যাটিংয়ে নেমে শুরুতেই মিজানুর ও দূরন্ত ফর্মে থাকা জাকিরের উইকেট হারিয়ে বিপদে পড়ে টাইগাররা। সেখান থেকে মুমিনুলের ব্যাটে নতুন করে আবারো স্বপ্ন দেখা শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। মুমিনুল ৪৬ রানে থেমে গেল এক প্রান্ত আগলে রেখে ৭৩ রানের ইনিংস দলকে উপহার দেন মিঠুন।
ডাবলিনে পাঁচ ম্যাচের আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ৪ ম্যাচ শেষে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন দল।
ফজলে রাব্বির ঝড়ো ৭২ রানের উপর ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
এছাড়া সাইফুদ্দিন ৫ রান করে ব্যাট করছেন। মিজানুর ২০, মুমিনুল ৪৬, শান্ত ১৫, মিঠুন ৭৩, আল আমিন ২২ ও জাকির ১০ রান করে আউট হয়েছেন।
এর আগে সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে ৮৭ রানের বড় জয়ে এগিয়ে যায় বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় আইরিশরা। ম্যাচ জিতে নেয় ৩৪ রানের ব্যবধানে। বুধবার সিরিজের চতুর্থ ম্যাচে মুমিনুল হকের রেকর্ডগড়া ১৮২ রানের ইনিংসে বাংলাদেশ দল পায় ৮৬ রানের জয়। একই সাথে নিশ্চিত হয় সিরিজ অন্তত হারবে না বাংলাদেশ। শেষ ম্যাচ জিতলে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেবে বাংলাদেশ।
আয়ারল্যান্ড উলভস (স্কোয়াড): জেমস শ্যানন, জেমস ম্যাককোলাম, এন্ড্রু বালবিরনি (অধিনায়ক), স্টুয়ার্ট থম্পসন, সিমি সিং, অ্যান্ডি ম্যাকব্রাইন, জর্জ ডকরেল, লোরাকান টাকার (ডব্লু), টেরোইন কানে, ডেভিড ডেলেনি, পিটার চেজ, হ্যারি টেক্টর, ব্যারি ম্যাকার্থি , গ্রাহাম কেনেডি, শেন গ্যাটকাটে, জনাথন গার্থ।
বাংলাদেশ এ (স্কোয়াড): মিজানুর রহমান, জাকির হাসান, মমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), আল আমিন, আফিফ হোসেন, ফজলে মাহমুদ, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, সানজামুল ইসলাম, নুরুল হাসান, সাইফ হাসান, সাইমন আহমেদ।
