বলিউডে কি ডেবিউ করবেন অক্ষয় কুমারের ছেলে আরভ! খুব শিগগিরই কি তাকে বলিউডে দেখা যাবে? সম্প্রতি এমনই গুঞ্জন ঘোরাফেরা করছে বলিউডের অন্দরমহলে।
সম্প্রতি আরভের বলিউডে ডেবিউ নিয়ে অক্ষয় কুমারকে প্রশ্ন করা হয়। অক্ষয় বলেন, আরভ এই মুহূর্তে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত। পড়াশোনা ছাড়া অন্য কোনও কিছুতেই মন নেই আরভের। মুম্বাইয়ে স্কুলিং শেষ করে, আরভ লন্ডনে পড়তে যাবে বলে জানিয়েছে।
এমনকী, লন্ডনে যেখানে পড়াশোনা করবে, সেই জায়গায়ও পছন্দ করে নিয়েছে। আর ছেলের এই পছন্দের বিষয়ে তিনি নাক গলাতে চান না। আরভের ইচ্ছে হলে সে পড়াশোনা নিয়ে থাকবে, না হলে অভিনয় করবে, সেটা পুরোপুরি ওর উপর নির্ভর করে। এ বিষয়ে অক্ষয় কুমার কখনও মুখ খুলবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
এদিকে সম্প্রতি বলিউডে ডেবিউ করেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী। ‘ধড়ক’ দিয়েই বি টাউনে পা দেন শ্রীদেবী-কন্যা। জাহ্নবীর পর এবার ডেবিউয়ের জন্য অপেক্ষা করছেন সইফ-কন্যা সারা আলি খান। ‘কেদারনাথ’-এর শুটিং শেষ করে এই মুহূর্তে ‘সিম্বা’-র শুটিং শুরু করেছেন সারা। তবে কবে মুক্তি পাবে ‘কেদারনাথ’ সে বিষয়ে কিছু জানা যায়নি।
