স্ত্রী মীরার অভিনয় দেখে মুগ্ধ হলেন বলিউড তারকা শহীদ কাপুর। কিছুদিন আগে ‘ওলে’ প্রসাধনী ব্র্যান্ডের একটি ক্রিমের বিজ্ঞাপনে অভিনয় করেন মীরা। এটি ছিল তার জীবনের প্রথম কোনো বিজ্ঞাপনের কাজ।
ওই বিজ্ঞাপনে মীরা বলেন, ‘মা হলেও নিজের প্রতি যত্ন নেওয়ার কথা ভুলে গেলে চলবে না। অনেক সময় সন্তানের যত্ন নিতে গিয়ে আমরা নিজের যত্ন নিতে ভুলে যাই। ফলে দুশ্চিন্তা, নির্ঘুম ও ক্লান্তির ছাপ পড়ে মুখে। যা কিনা আমারও হয়েছিল। কিন্তু এই ক্রিমটি মাখার পর সব ছাপ দূর হয়ে যায়। আমার ত্বক আরও সুন্দর হয়ে উঠে। যা দেখে শহীদ বলে, তোমার রূপের গোপোন রহস্য কী।’
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ৭ আগস্ট, সামাজিক যোগাযোগমধ্যমে মীরা তার নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের অভিনীত ওলে ক্রিমের বিজ্ঞাপনের ভিডিওটি পোস্ট করেন। তার সেই পোস্ট করা ভিডিওটিতে শহীদ লিখেন, ‘অবাক করে দেওয়া ইনি কে?’
অবশ্য বিজ্ঞাপনটিতে ২৪ বছর বয়সী মীরার অভিনয় নিয়ে সামাজিক যোগাযোগমধ্যমে অনেকেই ব্যঙ্গ করতে শুরু করেন। ট্রল করে মীরাকে উদ্দেশ্য করে নানা রকম হাস্যকর মন্তব্যও লিখেছেন।
