রাজধানীতে ৩ সাইবার অপরাধী আটক

ছাপাখানা ও প্রকাশনা আইন ভঙ্গ করে অসত্য তথ্য সন্নিবেশিত পুস্তক প্রকাশের সঙ্গে জড়িত ২ জনসহ মোট ৩ সাইবার অপরাধীকে আটক করেছে র‌্যাব-১০। বুধবার ভোরে তাদের আটক করা হয়।

এক বার্তায় র‌্যাব জানিয়েছে, ছাপাখানা ও প্রকাশনা আইন ভঙ্গ করে অসত্য তথ্য সন্নিবেশিত পুস্তক প্রকাশের সঙ্গে জড়িত ২ জনসহ মোট ৩ সাইবার অপরাধীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বই ও সরঞ্জাম জব্দ করা হয়।