আবারও আলাউদ্দিন আলীর সুরে মিতালী

নন্দিত সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর সুরে দীর্ঘদিন পরে কণ্ঠ দিলেন নন্দিত কণ্ঠশিল্পী মিতালী মূখার্জী। ‘আমার মরন হলে মিথ্যে চোখের জলে তুমি কেঁদনা’ এমনই কথার গানটি লিখেছেন আহমেদ রিজভী। শিগগিরই গানটি প্রকাশিত হবে।

গানটি নিয়ে আলাউদ্দিন আলী বলেন, ‘মিতালী খুব গুণী শিল্পী! দীর্ঘদিন পরে একসাথে কাজ করে বেশ ভালো লাগছে। আমাদের জুটির অন্য জনপ্রিয় গানগুলো নজরে নিয়ে রিজভী বেশ মানসম্পন্ন কবিতা লিখেছে। শ্রোতারা দীর্ঘদিন পর আমাদের সৃষ্টি একটি ভালো গান পাবে।’

মিতালী মুখার্জী বলেন, ‘আড়াই বছর আগে এই গানটিতে ভয়েজ দিয়েছিলাম। আলী ভায়ের সাথে কাজ করতে সবসময় মুখিয়ে থাকি! উনি জীবন্ত কিংবদন্তী। আমাদের অনেক জনপ্রিয় গান আছে। আহমেদ রিজভীর লেখা এই গানটিও শ্রোতারা সাদরে গ্রহন করবেন বলে আমার বিশ্বাস।’

আসছে ঈদুল আযহায় সাউন্ডটেকের ব্যানারে ‘আমার মরন হলে’ শিরোনামের এই গানটি প্রকাশিত হবে।