আইসিসি ক্রিকেট র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন বিরাট কোহলি। শচিনের পর প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে আইসিসির তালিকায় শীর্ষে পৌঁছলেন কোহলি। স্টিভ স্মিথকে সরিয়ে শীর্ষ স্থান দখল করলেন তিনি।
রবিবার প্রকাশিত আইসিসির শীর্ষ তালিকাতে দেখা যায় শীর্ষে রয়েছেন কোহলি। এজবাস্টন টেস্টে ২ ইনিংসেই তাঁর অবদান মন জিতে নিয়েছে কোটি কোটি ক্রিকেট ফ্যানের। তবে দলকে জেতাতে পারেননি কোহলি।
২০১৫ সালের ডিসেম্বর থেকে আইসিসি ক্রিকেট র্যাংকিংয়ের শীর্ষে ছিলেন অজি ক্রিকেটার স্টিভ স্মিথ। আজ তাঁকে সরিয়ে শীর্ষস্থান দখল করলেন কোহলি। সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।
