পাণ্ডিয়ার সাথে বিয়ের গুজব মিথ্যা, তবে…

ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার সাথে বলিউড অভিনেত্রী এশা গুপ্তার সঙ্গে বিয়ের গুজব রটিয়েছে বেশ কয়েকদিন আগে। পাণ্ডিয়া এখন দেশের সবচেয়ে মোস্ট এলিজেবল ব্যাচেলর।ফলে এতে অবাক হওয়ার কিছু নেই যে তার নাম বহু অভিনেত্রীদের সঙ্গে এখন বা আগামি দিনেও জুড়বে। তবে এবার বিয়ের গুজব নিয়ে মুখ খুললেন এশা গুপ্তা।

‘এই মুহুর্তে তিনি এশার সাথে ডেট করছেন। পাণ্ডিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।’টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এশা সম্প্রতি এমনটি জানায়।

পাণ্ডিয়ার সাথে সম্পর্কের ব্যাপারটি অস্বীকার করেননি তিনি। তিনি বলেন,‘ বিয়ের ব্যাপারটা সম্পূর্ন গুজব ছাড়া আর কিছুই নয়। তবে আমরা বিয়ের প্রস্তুতি নিচ্ছি।’

কয়েকদিন আগে খবরে প্রকাশিত হয়েছিল যে হার্দিক এলি অ্যাব্রাহামকে ডেট করছেন। যদিও এলি পান্ডিয়ার কমিটেড থাকার অনিচ্ছার কথা জানিয়ে এই সম্পর্ককে শেষ করে দেন।