আন্দোলন নিয়ে যা- দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে লেখাপড়ায় মন দেওয়ার আহব্বান করেছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক অনন্ত জলিল।
রবিবার (৫ আগস্ট) সকাল ১১ টার দিকে তিনি তার ফেসবুকের ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে এ আহবান জানান। তিনি তার স্ট্যাটাসে বলেন।
প্রিয়,ছাত্র-ছাত্রী বন্ধুরা সবাই আমার শুভেচ্ছা গ্রহন করো । আমি অনন্ত জলিল, চলমান পরিস্হিতিতে আমার নিজস্ব যে মতামত সেটা হচ্ছে – যে একসিডেন্টর ঘটনাটি ঘটেগিয়েছে সেটি খুবই দুঃখজনক এবং সেটির জন্য সম্পূর্ণ দায়ী “সচেতনতা” । সরকারের একার পক্ষে কখনই দেশের সকল মানুষকে সুশিক্ষিত ও সচেতন করা সম্ভব নয় ।
আমাদের সকলের নিজস্ব দায়িত্ববোধ থাকা প্রয়োজন। আমরা যারা গাড়ী চালাই তাদের জানতে হবে লেনের ব্যবহার । কিন্তু তা মেনে আমরা নিজেদের ইচ্ছেমত কম্পিটিশনে গাড়ী চালাই । এই কম্পিটিশনের কারনেই ঝরে গেল উজ্জ্বল নক্ষত্ররা ।
সরকার ট্রাফিক আইন করে দিয়েছে, তা মেনে চলার দায়িত্ব আমাদের । আমি বলছিনা তোমাদের আন্দোলন করা ঠিক হচ্ছেনা। অবশ্যই আন্দোলন করা যাবে। অলরেডি তোমরা আন্দোলন করে দেখিয়ে দিয়েছ যে, অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হয় এবং অন্যায় প্রতিহত কিভাবে করতে হয়। দেশের সবাই দেখেছে এবং আশার আলো দেখেছে। সবাইকে নতুন করে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ কিভাবে আলাদা লেনে গাড়ী চলে, কিভাবে এম্বুলেন্স এর আলাদা ‘ইমারজেন্সি লেন’ হয়। আমি অনন্ত জলিল, স্যালুট জানাই তোমাদের ।
আন্দোলন নিয়ে যা বলল অনন্ত
নিরাপদ সড়কের জন্য তোমাদের সকল যৌক্তিক দাবী মাননীয় প্রধানমন্ত্রী অলরেডী মেনে নিয়েছে এবং প্রতিটি দপ্তর এটি নিয়ে কাজ করছে। যা তোমাদের সাকসেস তথা সারা দেশবাসীর সাকসেস ।
এখন তোমরা তোমাদের ঘরে ফিরে লোপড়ায় মন দাও তাছাড়া এখন তোমাদেরকে তৃতীয় পক্ষ ব্যবহার করে দেশের ক্ষতি সাধন করে তোমাদের নিজেদের ক্ষতির কারন হবে ।
সুতরাং তোমাদের ভালোবাসার মানুষ হিসেবে আমি অনুরোধ করছি তোমরা ঘরে ফিরে লেখাপড়ায় মন দাও , তোমাদের কাঁধে ভর করেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ।
