নিককে পছন্দ করার মতো কিছু জানিনা : প্রিয়াঙ্কার মা

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে নিয়ে এখন গসিপে সরগরম বলিউড থেকে হলিউড সব মহল। কবে বিয়ে, কোথায় বিয়ে এসব নিয়ে যখন খোঁজখোঁজ ,ঠিক তখনই মধু চোপড়ার গলায় কেমন বাঁকা সুর।

প্রিয়াঙ্কার মা মধু চোপড়াকে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল প্রিয়াঙ্কা ও নিকের বিয়ের বিষয়ে ৷ সেখানেই তাঁকে যখন জিজ্ঞাসা করা হয় তাঁর মেয়ে কি বিয়ে করছেন, মা জানিয়ে দেন ‘‘না’’ ।

এটাই অবশ্য একমাত্র বিস্ফোরণ নয় ৷ এর আগে মধু জানিয়েছেন তিনি তাঁর মেয়েকে কোনও বিদেশির সঙ্গে দেখতে চান না ৷ তিনি কারণ হিসেবে এও বলেছেন যে দু‘জন যদি একই সংস্কৃতির হয় তাহলে মানিয়ে নিতে সুবিধা হয় ৷

নিকের সঙ্গে মধুর দেখা করাতেই ভারতে নিককে নিয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা ৷ ডিনার ডেট নিয়েও মধুর বক্তব্য সাফ এত তাড়াতাড়ি কাউকে বোঝা যায় না।

এদিকে প্রিয়াঙ্কা চোপড়ার মা বেসুরো বাজলেও ভারতীয় সংবাদ সংস্থার মতে নিকের ২৬ তম জন্মদিন ১৬ সেপ্টেম্বর দু’জনের শুভ পরিণয় সম্পন্ন হতে চলেছে।