নতুন বিজ্ঞাপনে ঈশানা

টিভি পর্দার ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী ঈশানা। আসছে ঈদের বেশ কিছু নাটকের শুটিং নিয়ে তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন। শুধুমাত্র ঈদ এলেই যে তিনি ব্যস্ত থাকেন তা নয়, সারা বছরই সমান তালে কাজ করেন তিনি। নাটকের পাশাপাশি বিজ্ঞাপনেও সপ্রতিভ তিনি। সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন ছোটপর্দার এই অভিনেত্রী।

বিজ্ঞাপনটি ছিল ‘তিব্বত’ এর। গেল ৩১ জুলাই রাজধানীর তেজগাঁওয়ে কোক স্টুডিওতে এ বিজ্ঞাপনের শুটিং শেষ হয়। এ বিজ্ঞাপনে ঈশানার সঙ্গে ছিলেন সাবেরী আলম। আর এ বিজ্ঞাপনটি নির্মাণ করেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।

ঈশানা বলেন, ‘এখন মুলত ঈদ নাটকের কাজ নিয়েই বেশি ব্যস্ত রয়েছি। এই বিজ্ঞাপনটির কনসেপ্টটি অনেক ভালো লেগেছে। আমার সঙ্গে ছিলেন সাবেরী আপা। শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।’