প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফের গান গাইলেন এ সময়ের ব্যস্ততম কণ্ঠশিল্পী রোজিনা। শেখ হাসিনার মাকার্, নৌকা নৌকা/তোমার আমার মাকার্, নৌকা নৌকা/জিতবে এবার নৌকা, জিতেই যাবে নৌকাѯেøাগানের মতো এমন কথার গানটি লিখেছেন সিরাজুম মুনির জয়, সুর করেছেন বদরুল আলম বকুল আর সংগীতপরিচালনা করেছেন জাহিদ বাবু। এর আগে তিনি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ যাচ্ছে এগিয়ে/উন্নয়নের স্বণর্ শিখরে যাবই পৌঁছিয়ে’, ‘শেখ হাসিনা অনন্যা’ ও ‘হবেই হবে জয়/শেখ হাসিনার হবেই হবে জয়’ গানগুলো গেয়ে আলোড়ন সৃষ্টি করেছেন।
রোজিনা বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভীষণ ভালোবাসি ও শ্রদ্ধা করি। সবসময় তার মঙ্গল কামনা করি। প্রধানমন্ত্রীর প্রতি অপরিসীম ভালোবাসা থেকেই তাকে নিয়ে আমি একের পর এক গান করতে উদ্বুদ্ধ হয়েছি। শুধু শেখ হাসিনাই নয়, তার বাবা জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়েও আমি গান করেছি। এক্ষেত্রে আমার পরিবারের কাছ থেকে সবসময়ই অকুণ্ঠ সমথর্ন পেয়ে আসছি।’
মূলত ফোক ঘরানার সুরেলা কণ্ঠশিল্পী রোজিনা। ময়মনসিংহের গফরগঁাওয়ের রৌহা গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সুযোগ্য কন্যা তিনি। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত সংগীতশিল্পী রোজিনা। এক দশক ধরে তিনি নিষ্ঠার সাথে গান গেয়ে চলেছেন।
