আসছে ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদান ও জয়া আহসানের প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’ প্রযোজিত চলচ্চিত্র ‘দেবী’। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের সাড়াজাগানো চরিত্র মিসির আলিকে নিয়ে লেখা প্রথম উপন্যাস ‘দেবী’কে পদার্য় নিয়ে আসছেন পরিচালক অনম বিশ্বাস। মিসির আলি চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এ ছাড়া রানু চরিত্রে জয়া আহসান, নিলু চরিত্রে শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ এবং আহমেদ সাবেত চরিত্রে দেখা যাবে ইরেশ যাকেরকে।
ছবিটির প্রচারের জন্য ভিন্নধমীর্ পন্থা অবলম্বন করছে টিম ‘দেবী’। যৌথভাবে ‘দেবীমঞ্চ’ নামে এক মডেল হান্টের আয়োজন করেছে টিম ‘দেবী’ ও জনপ্রিয় ফ্যাশন হাউস ‘বিশ্বরঙ’-এর কণর্ধার বিপ্লব সাহা। এবার ‘দেবী’র চরিত্র, পোস্টার ও আবহ নিয়ে নানা ধরনের পোশাক বাজারে এনেছে ‘বিশ্বরঙ’। হলিউড কিংবা বলিউডে চলচ্চিত্রের কোনো চরিত্র কিংবা নাম নিয়ে পণ্য তৈরি ও বাজারজাতের প্রচলন অনেকদিনের। কিন্তু আমাদের দেশের চলচ্চিত্র মুক্তির আগে তা নিয়ে পোশাক তৈরির ঘটনা এবারই প্রথম।
জয়া আহসান জানান, ‘দেবী সিনেমার বিভিন্ন অনুষঙ্গ দিয়ে অলংকৃত পোশাকের (শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবী ইত্যাদি) প্রদশর্নী আসছে ১৬ আগষ্ট থেকে শুরু হচ্ছে ‘বিশ্বরঙ’-এর সকল শো রুমে। দেশীয় পোশাক শিল্পের প্রেক্ষাপটে এটি দেবী টিম ও বিশ্বরঙ-এর একটি ভিন্ন রূপকল্পের ভাবনা। এসব পোশাকে টাইপোগ্রাফি, নকশায় গ্রাফিক্যাল ফমর্, দেবী চলচ্চিত্রের নামলিপিসহ স্থিরচিত্রের ভিন্ন ভিন্ন অনুষঙ্গ অলংকৃত হয়েছে। বিপ্লব সাহা বলেন, ‘হুমায়ূন আহমেদের দেবী উপন্যাস যেমন সব বয়সী পাঠকের প্রিয়, তেমনি বিশ্বরঙ-এর এই আয়োজনে সব বয়সের মানুষের পোশাক রয়েছে। আসছে ১৭ আগস্ট বিশ্বরঙ-এর উদ্যোগে যমুনা ফিউচার পাকের্ দেবী চলচ্চিত্র নিয়ে বিশেষ একটি ফ্যাশন শো’য়েরও আয়োজন করা হয়েছে।’
