এবার বিবারের বিয়ের গুঞ্জন

প্রযোজক-অভিনেতা স্টিফেন বাল্ডউইনের মেয়ে মাকির্ন টেলিভিশন অভিনেত্রী ও মডেল হেইলি বাল্ডউইনের সঙ্গে বাগদান সেরেছেন পপ তারকা জাস্টিন বিবার। জুলাইয়ের প্রথম সপ্তাহে হেইলিকে একটি পঁাচ তারকা রেস্টুরেন্টে বিয়ের প্রস্তাব দেন বিবার। অভিনেত্রী রাজি হতেই বাগদান সেরে ফেলেন বিবার। সম্প্রতি হেইলির অনামিকায় দেখা গেল দুটি আংটি। তার ফলে হলিউডজুড়ে শুরু হয়েছে বিবার ও হেইলির বিয়ের গুঞ্জন।

সম্প্রতি বিবারের প্রেমিকা অভিনেত্রী হেইলির অনামিকায় দুটি আংটি দেখা গেছে। আর তারপর থেকেই জল্পনা চলছে বিয়ে করেছেন হেইলি-বিবার। হেইলি ও জাস্টিনকে বেশকিছু জায়গায় একসঙ্গে দেখা গেছে। সেখানেই হেলির অনামিকায় দুটি আংটি ধরা পড়েছে। একটি আংটি হীরের, অন্যটি সোনার। যদিও জাস্টিন কিংবা হেইলি কেউই নিজেদের বিয়ে নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

২০১১ সালে প্রথম একসঙ্গে ক্যামেরাবন্দি হন জাস্টিন বিবার এবং হেইলি বাল্ডউইন। ২০১৬ সালে নিজেদের প্রেমের স্বীকৃতি দেন তারা। অবশ্য সেই বছরেই ভেঙে যায় তাদের প্রেম। সম্প্রতি আবারও বাহমাসে গিয়ে তাদের প্রেম শুরু হয়। কয়েকদিনের সম্পকের্র পরই বাগদানের সিদ্ধান্ত নেন তারা। গত রোববার বিবার তার বাগদত্তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। এ সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, এ মুহূতের্ তার নতুন কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তরে বিবার বলেন, ‘একটাই পরিকল্পনা আছে, আর তা হলো বিয়ে।’