যৌন হয়রানির প্রতিবাদে ৮ স্বল্পদৈঘ্যর্ ছবি

কমের্ক্ষত্রে নারীর যৌন হয়রানি ঠেকাতে গত বছর হলিউডে শুরু হয় #মিটু ও টাইমস আপ কমর্সূচি। বাংলাদেশে তেমনই একটি কাযর্ক্রম শুরু হয়েছে সম্প্রতি। এই উদ্যোগের নাম #আই স্ট্যান্ড ফর ওম্যান। এর অংশ হিসেবে ‘সিনেমা হোক অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবের হাতিয়ার’Ñএই ¯েøাগান নিয়ে নিমির্ত হলো আটটি স্বল্পদৈঘ্যর্ চলচ্চিত্র। দেশের আট তরুণ নিমার্তা এই স্বল্পদৈঘ্যর্ চলচ্চিত্রগুলো নিমার্ণ করেছেন। নিমার্তাদের নিজ অথের্ নিমির্ত প্রতিটি ছবিতেই উঠে এসেছে নারীর সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের যৌন নিপীড়ন ও হয়রানির ঘটনা।

নিমার্তা আফজাল হোসেন মুন্না নিমার্ণ করেছেন স্বল্পদৈঘ্যর্ ছবি ‘দ্য ওল্ডম্যান অ্যান্ড দ্য গালর্’। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। জসীম আহমদ পরিচালিত ‘চকোলেট’ ছবিতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, গোলাম ফরিদা ছন্দা, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। প্রতীক সরকারের ‘মুখোশ’ ছবিতে দেখা যাবে ইন্তেখাব দিনারকে। আশিকুর রহমান পরিচালিত ‘যে গল্পের কোনো নাম নেই’ ছবিতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। রাজু আহসানের ‘লিপস্টিক’ ছবিতে গুরুত্বপূণর্ দুই চরিত্রে আছেন জয়রাজ ও তারিন রহমান। সাকি ফারজানা নিমার্ণ করেছেন ‘দ্য পাকর্, দ্য বেঞ্চ অ্যান্ড দ্য গালর্’ এবং আসিফ খান বানিয়েছেন ‘দ্য মাদার’। আর খিজির হায়াত খানের পিএসএর নাম ‘সে নো টু রেপ’।

জানা গেছে, আটটি ছবির উদ্বোধনী প্রদশর্নীর পর বিভিন্ন জেলায় এগুলো দেখানো হবে। এ কাযর্ক্রমের দ্বিতীয় ধাপের জন্য নারীর ওপর যৌন নিপীড়ন বন্ধে আরও বেশ কিছু স্বল্পদৈঘ্যর্ চলচ্চিত্র নিমার্ণ করা হবে।