সেপ্টেম্বরে নতুন ছবির শুটিং শুরু করব

এ সময়ে শোবিজের আলোচিত তারকা নুসরাত ফারিয়া। দেশের গÐি পেরিয়ে ভারতের কলকাতায়ও সমান জনপ্রিয় তিনি। ক্যারিয়ারের শুরু থেকেই স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল এই তারকা। এখনো পথ চলছেন নিজস্ব গতিতে। বতর্মানে আলোচনায় আছেন কলকাতার নতুন ছবি ‘ডি ফর ড্যান্স’ নিয়ে। এ ছাড়া আসছে ঈদুল আজহার জন্যও ভিন্নধমীর্ কিছু কাজে পাওয়া গেছে তাকে।
সেপ্টেম্বরে নতুন ছবির শুটিং শুরু করব
নুসরাত ফারিয়া

নতুন ছবি… সম্প্রতি ‘ডি ফর ড্যান্স’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। এটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক বাবা যাদব। প্রযোজনা করবে সে দেশেরই স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নৃত্যনিভর্র এ ছবিটিতে আমার বিপরীতে নায়ক হিসাবে থাকবেন অঙ্কুশ হাজরা। এর আগে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত আমার প্রথম ছবি ‘আশিকি’তে একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছি আমরা। সেই ছবিটি অবশ্য ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নিমির্ত হয়েছিল। অপেক্ষার অবসান… এ বছরের ফেব্রæয়ারি মাসে মুক্তি পেয়েছিল আমার সবের্শষ চলচ্চিত্র ‘ইন্সপেক্টর নটি কে’। এরপর আর বড়পদার্র ক্যামেরার সামনে দঁাড়ায়নি। ভক্তরা প্রায় জানতে চাইত নতুন কি ছবি করছি? তাদের ভালো কিছু দেয়ার জন্যই আমি এই কয়েক মাস অপেক্ষা করছিলাম। কারণ এর আগে আমার অভিনীত ছবিগুলো দেখে দশের্কর যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার মযার্দা দিতে হলে যেনতেন ছবি করলে চলবে না। চাইলেই বছরে কয়েকটা ছবিতে চুক্তিবদ্ধ হতে পারি। কিন্তু দিনশেষে মানুষ ওইসব ছবি মনে রাখেন না। দেশের ও কলকাতার কয়েকটি ছবিতে কাজের কথাবাতার্ চলছিল। এখনো চলছে। তবে এরই মধ্যে অপেক্ষার অবসান হয়েছে। ‘ডি ফর ড্যান্স’ ছবিটি করব, সেটি চ‚ড়ান্ত। আসছে সেপ্টেম্বরে ছবির শুটিং শুরু করব। প্রস্তুতি পবর্ … বতর্মানে নিজেকে নতুন ছবির জন্য প্রস্তুত করছি। যেহেতু ছবিটি নাচনিভর্র, তাই শারীরিক ফিটনেস খুবই জরুরি। এ জন্য নিয়মিত জিমে গিয়ে শরীরচচার্ করছি। পাশাপাশি প্রোপার ডায়েট চাটর্ ফলো করছি, যাতে পদার্য় আমাকে আগের চেয়ে আরও ফিট এবং গø্যামারাস দেখায়। সেই সঙ্গে পদার্য় আমার চরিত্রকে বিশ্বাসযোগ্য করে ফুটিয়ে তুলতে দেশি-বিদেশি নানা ধরনের নাচের প্র্যাকটিস করছি। আশা করছি, আমার এই পরিশ্রমের ফসল পদার্য় দেখে দশর্ক খুশি হবেন। ভক্ত দশের্কর জন্যই তো কাজ করি। দিনশেষে তাদের ভালোলাগলেই সব পরিশ্রম সাথর্ক হয়। বড়পদার্য় না থাকলেও … এই কয়মাস বড়পদার্য় না থাকলে আমি কিন্তু দশর্কদের নিয়মিত নতুন কাজ উপহার দিয়ে এসেছি। আমার গাওয়া প্রথম গান ‘পটাকা’ বেশ আলোচনায় এসেছে। এর মধ্যে ওয়েবসিরিজ ‘মা ভাসের্স বউ’ করেও ভালো সাড়া পেয়েছি। গত ঈদুল ফিতরে ‘টক ঝাল’ শিরোনামের একটি ব্যতিক্রমধমীর্ অনুষ্ঠানে আমার ব্যাপারে অনেক অজানা কথা দশর্কদের জানিয়েছি। ঈদুল আজহায় … ঈদুল আজহায়ও বেশ কিছু ভিন্নধমীর্ কাজে আমাকে পাওয়া যাবে। সম্প্রতি একটি স্বনামধন্য ফ্যাশন ম্যাগাজিনের ঈদ সংখ্যার প্রচ্ছদ মডেল হয়েছি। এরই মধ্যে ম্যাগাজিনটি বাজারে এসেছে। সেখানে আমার ছবিগুলো অনেকেই পছন্দ করেছেন। এ ছাড়া মুঠোফোন কোম্পানি হুয়াওয়ের সঙ্গেও একটি চুক্তি হয়েছে। এই ব্র্যান্ডের প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছি। এর বাইরে ছোটপদার্র একাধিক ঈদ আয়োজনেও থাকতে পারি। শাবনূরের সঙ্গে … আমি ছোটবেলা থেকেই শাবনূর আপুর অনেক বড় ভক্ত। কিন্তু আমি কাজ শুরুর পর থেকে তিনি মিডিয়ায় অনিয়মিত। ফলে তার সঙ্গে আমার কোনো দিন দেখা হয়নি। সম্প্রতি একটি জন্মদিনের অনুষ্ঠানে তিনি এসেছিলেন। আমিও গিয়েছিলাম। যিনি অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন তিনি হঠাৎ আমার নাম উল্লেখ করেন। তখন শাবনূর আপু বলেন, ‘ফারিয়া এখানে আছে?’ বলেই কাছে এসে আমাকে জড়িয়ে ধরেন। আমি কিছু বলার আগেই তিনি বলেন, ‘আমি তোমার কাজের ভক্ত। যেভাবে কাজ করছ, এভাবেই করে যাও। নিয়মিত বিরতি নিয়ে কাজ করবে।’ কথাগুলো কেমন যেন আমার মাথার উপর দিয়ে চলে গেল। কারণ এই কথাগুলো তো আমি তাকে বলব। আমি বলতেও পারলাম না আমি নিজেই তার কত বড় ভক্ত! এত অতিথির ভিড়ে ওই অল্প সময়ে তিনি আমাকে যেভাবে আপন করে নিলেন এবং কিছু উপদেশও দিলেন তাতে আমার মুখের ভাষা হারিয়ে গিয়েছিল। সত্যিই ওই মুহ‚তির্ট আমার জীবনের অন্যতম সেরা মুহ‚তর্ হয়ে থাকবে। আর শাবনূর আপুকে বলতে চাই, ‘ইউ আর দ্য বেস্ট’’। ইচ্ছা পূরণ … আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটি অডি গাড়ি কিনব। অবশেষে সেই ইচ্ছা পূরণ হয়েছে। এখন নিজের অডি গাড়ি রয়েছে। বিষয়টি নিয়ে আমি খুবই উচ্ছ¡সিত।