টিভি হাইলাইটস

চেহারা

আজ রাত ৮টায় আরটিভিতে রয়েছে একক নাটক ‘চেহারা’। আহসান হাবিব সকালের রচনায় এটি পরিচালনা করেছেন দীপু হাজরা। অভিনয় করেছেন ড. ইনামুল হক, রওনক হাসান, সুমাইয়া শিমু, নিথর মাহবুব প্রমুখ।

অদৃশ্য দেওয়াল

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টিভিতে রয়েছে এ সপ্তাহের টেলিছবি ‘অদৃশ্য দেওয়াল’। ইউসুফ আলী খোকনের রচনা ও রুমান রুনির পরিচালনায় এতে অভিনয় করেছেন সজল, মম, নাজিরা মৌ প্রমুখ।

হোয়াট ওয়েন্ট ডাউন

খেলাধুলা ও স্ট্যান্টের সময় ঘটা বিভিন্ন দুর্ঘটনার বৈজ্ঞানিক বিচার-বিশ্লেষণ করে বের করা হয় কেন সেসব ঘটেছিল। শুধু তাই নয়, কী করলে সেসব না-ও ঘটতে পারত, সে বিষয়েও আলোচনা করা হয় এই অনুষ্ঠানে। এটি দেখা যাবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে, ডিসকভারি চ্যানেলে।

ওয়ার্ল্ড অব ডান্স

নিজেদের নাচের দক্ষতা দিয়ে বিচারকদের মন জয় করতে হবে প্রতিযোগীদের। আর সেটা করতে পারলে পাওয়া যাবে বিশাল এক পুরস্কার। রিয়ালিটি শোটি দেখা যাবে দুপুর ২টা ৩০ মিনিটে, জি ক্যাফেতে।