বাংলাদেশের টেলিফিল্মে কাজ করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আসন্ন ঈদুল আজহার জন্য নির্মিত ‘দার্জিলিংয়ের ভালোবাসা’ শিরোনামের এ টেলিফিল্মে দেখা যাবে টালিউডের জনপ্রিয় এই অভিনেত্রীকে। রাশেদ রাহার পরিচালিত এই টেলিফিল্মে শ্রীলেখার বিপরীতে অভিনয় করার কথা ছিল ঢাকাই ছবির নায়ক ইমনকে। সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছিল।
তবে এখন শোনা যাচ্ছে শ্রীলেখার বিপরীতে অভিনয় করছেন না ইমন। সিডিউল সমস্যার কারণে এই টেলিছবিটি ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন ইমন। বর্তমানে ঈদুল আজহার নাটক টেলিছবির অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ঈদের বেশ কিছু নাটক-টেলিছবিতে কাজ করবেন ইমন।
এ অভিনেতা বলেন,‘অনেক দিন আগে থেকেই এই টেলিছবিতে অভিনয়ের ব্যাপারে কথা হচ্ছিল রাশেদ রাহার সঙ্গে। তবে চূড়ান্ত কোনো কথা হয়নি। কয়েক দিন আগেই আবারও যোগাযোগ করেন রাহা। এর মধ্যে অনেকগুলো টেলিছবিতে সিডিউল দিয়ে ফেলেছি। এই কারণে ‘দার্জিলিংয়ের ভালোবাসা’ ছাড়তে হলো।’
