ভারতের বিহারে ১১০ ফুট গভীর কুয়ায় পড়ে যাওয়া তিন বছরের শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সে পুরোপুরি সুস্থ রয়েছে। তবে শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির নাম সানা। বাবার সঙ্গে তার মামার বাড়ি মুঙ্গেরের কোতোয়ালি থানার মুর্গিয়াচক মহল্লায় বেড়াতে গিয়েছিল সে। মঙ্গলবার দুপুরে সে বাড়ির উঠানে খোঁড়া একটি কুয়ার গর্তে পড়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ৩০ ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে কুয়া থেকে জীবিত উদ্ধার করেন।
উদ্ধারে আগে ১১০ ফুট গর্তের নিচে পড়ে যাওয়া মেয়েটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য আলোর ব্যবস্থা করা হয়। এই দীর্ঘ সময় তাকে বাঁচিয়ে রাখার জন্য কুয়ার মধ্যে অক্সিজেন দেওয়া হয়।
