বিশ্বকাপ পরবর্তী বিশ্ব ফুটবলে সবচেয়ে বড় খবর রোনালদোর ক্লাব বদল। ১১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে পা বাড়ান পর্তুগিজ ফুটবলের এই রাজপুত্র। শেষ নয় বছরে রিয়ালের অনেককটি পুরস্কারের নেপথ্যে সিআর সেভেন। তাই তার বিদায়ে অনেকটা অসহায় হয়ে পড়েছে লোপেটেগুই। তাই এই মুহুর্তে রোনালদোর তৈরি করা শূন্যস্থান পুরণের উপর জোর দিচ্ছেন মাদ্রিদ কোচ। এবিষয়ে লোপেটেগুইয়ের প্রথম পছন্দই কিন্তু স্পেনের তারকা ফুটবলার গ্যারেথ বেল।
মাদ্রিদের আগের কোচ জিনেদিন জিদানের সময় ভালোভাবে দলে সুযোপ পেতেন না বেল। প্রিয় শিষ্য রোনালদোকে সামনে রেখেই দল সাজাতেন প্রাক্তন মাদ্রিদ কোচ। তাই মাঝে গুঞ্জন উঠেছিল আবার ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরে যাবেন বেল। কিন্তু সে সব এখন অতীত, রিয়াল মাদ্রিদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন স্পেনের তারকা। ফরোয়ার্ড করিম বেনজেমার সঙ্গে বেলের জুটি তৈরি করে এবার মাঠে নামবে রিয়েল মাদ্রিদ। এটা তার প্রতিভা দেখানোর দারুণ এক সুযোগ। আর তা মোটেও মিস করতে চাইবেন না ওয়েলস তারকা বেল।
বেলের দল বদলের জল্পনাকে উড়িয়ে দিয়ে লোপেটেগুই বলেন, ‘গ্যারেথ রিয়াল মাদ্রিদে খেলাটা উপভোগ করছে। রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক ইতিহাসে ক্রিস্টিয়ানো রোনালদো সেরা খেলোয়াড়দের একজন। সে ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিল এবং আমরা তাকে অনুমতি দিয়েছে। গ্যারেথ বেল অসাধারণ প্রতিভা সম্পন্ন খেলোয়াড়। সে এই শূন্যতা পূরণে সহায়তা করতে পারবে।’
