টেস্ট সিরিজে লজ্জাজনক হারের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত সিরিজ জয় । এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আগামী ১ আগস্ট প্রথম টি-টোয়েন্টি ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সেন্ট কিটসে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬ : ৩০ মিনিটে।
ওয়ানডে অধিনায়ক মাশরাফি টি-টুয়েন্টিতে না থাকায় কে হবেন তার ব্যাকআপ এ নিয়েই চলছে নানান জল্পনা কল্পনা । তাই একাদশ সাজাতে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে কোচ স্টিভ রোডস ও অধিনায়ক সাকিব আল হাসানকে ।
ওয়ানডে প্রস্তুতি ম্যাচে নিজেকে প্রমাণ করেও একটি ম্যাচেও একাদশ জায়গা হয়নি লিটন দাসের । তবে টি-টুয়েন্টি একাদশে থাকছেন তিনি এটা প্রায় নিশ্চিত । সিনিয়র ক্রিকেটারদের সাথে দলে ফিরতে পারেন সৌম্য সরকার , নাজমুল হাসান অপু ও আরিফুল হকও । তবে বাদ পরতে পারেন মেহেদি হাসান মিরাজ । তবে কে একাদশে থাকছেন কে থাকছেন না এটা জানতে অপেক্ষে করতে হবে ১ আগস্ট সকাল পর্যন্ত ।
প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক),আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
