টেস্ট সিরিজে হারের পর ওয়ানডে সিরিজ নিজেদের পকেটে পুরেছে বাংলাদেশ। এবার ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পকেটে নেওয়ার পালা। তবে সিরিজটি বগল দাবা করাটা যে সহজ হবে না সেটা অনুমেয়। কারণ ক্যারিবীয় দলে যে রয়েছে টি-টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইল।
তিনি ওয়ানডে খেললেও তেমন একটা ভূমিকা রাখতে পারেননি। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লডারহিলে।সেন্ট কিটসে আগামী ১ আগস্ট বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। লডারহিলে ৫ ও ৬ আগস্ট বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ।
টি-টোয়েন্টিতে দলে ফিরলেন সৌম্য ও মুস্তাফিজ টেস্ট সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ হারে ২-০ ব্যবধানে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় টাইগাররা। আর এতে করে নয় বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয় করল বাংলাদেশ।বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি
| তারিখ | ম্যাচ | ভেন্যু | বাংলাদেশ সময় |
| ১ আগস্ট, ২০১৮ | প্রথম টি-টোয়েন্টি | সেইন্ট কিটস | সকাল সাড়ে ছয়টা |
| ৫ আগস্ট, ২০১৮ | দ্বিতীয় টি-টোয়েন্টি | ফ্লোরিডা | সকাল ছয়টা |
| ৬ আগস্ট, ২০১৮ | তৃতীয় টি-টোয়েন্টি | ফ্লোরিডা | সকাল ছয়টা |
