নতুন পরীক্ষায় সাইমন-মাহী

মাহী ও সাইমনের অন্যতম সফল ছবির নাম ছিল পোড়ামন। দীর্ঘদিন পর তারা আবার পর্দা জুটি হয়ে ঈদে আসছেন। ছবির নাম ‘জান্নাত’। একইসাথে দু’জনই জাজ মাল্টিমিডিয়া থেকে সাফল্যের সুতো ধরে এগুলেও কালের খেয়ায় এই প্রতিষ্ঠানের সাথে আর সেই সুসম্পর্ক নেই। তাই নিজেদেরকে আবারো প্রমাণ করার সময় এখন তাদের। দেখা যাক, দর্শকরা কী রায় দেন! মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় জান্নাত ছাড়াও সাইমনের আরো একটি ছবি এই ঈদে মুক্তির ক্ষীণ সম্ভাবনা রয়েছে। যদিও জান্নাত ছবিটি শুরুতে ঈদের আগেই মুক্তি দেওয়ার কথা ছিল। এখন ঈদের বাজারে শাকিবসহ অন্যান্য ছবির দুর্দান্ত প্রতিযোগিতায় সাইমন-মাহীর অঙ্কটাও খানিক ক্লাইমেক্সে ভরপুর হবে! এটা বলাই যায়।