আমির কী তার কথা রাখবেন?

পাকিস্তানি শিল্পী আলী জাফর তার বলিউডের কাজের জন্যই প্রতিনিয়ত মুম্বাইতেই থাকেন। তাই বলিউড হিরোদের সাথেই সব রকম যোগাযোগ। সম্প্রতি ভক্তদের সঙ্গে একটি সোশ্যাল মিডিয়ার লাইভে আমির খানকে তার পুরনো প্রতিজ্ঞা পূরণের জন্য বলেন আলী জাফর। আর সাথে সাথেই পুরনো সেই ঘটনাটির উদ্রেক করে ভারতীয় মিডিয়া।

২০১২ সালে নাকি জনসম্মুখে একটি অনুষ্ঠানে আমির প্রতিজ্ঞা করেছিলেন যে, ইমরান খানের বড় কোনো রাজনৈতিক বিজয়ে অবশ্যই তিনি পাকিস্তান যাবেন। প্রায় অর্ধযুগ আগের বলা সেই প্রতিজ্ঞা তিনি পুরনো করবেন কি-না সেই টুইটে অবশ্য আর রি-টুইট করেননি এই সুপারস্টার।

তবে আলী জাফর এ নিয়ে তার ফেসবুক, টুইটারে বিভিন্নরকম বার্তা দিয়েই চলছেন। এখন আমির খানের পাকিস্তান সফর নিয়েই তাই নতুন এক কৌতূহল তৈরি হচ্ছে!