পরনে লাল বেনারসী, গলায় রজনীগন্ধা ও গোলাপের মালা, মাথায় মুকুট, সিঁথিতে চওড়া সিঁদুরে ঠিক যেন বাঙালি বধূ শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। অন্যদিকে, শহিদ কাপুরের ভাই ঈশান খাট্টারের পরনে ক্রিম রঙের পাঞ্জাবি। তিনি যেন বাঙালি বর। সম্প্রতি, জাহ্নবী ও ঈশানের এমনই একটি ছবি ভাইরাল হয়েছে। আর এই ছবি ভাইরাল হতেই নানান জল্পনা শুরু হয়েছে। যারা ‘ধড়ক’ ছবিটি দেখেননি তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন তবে কি ঈশানকেই বিয়ে করে বসলেন জাহ্নবী? এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।
তবে একটু খোলসা করেই বলা যাক, এই ছবিটি জাহ্নবী ও ঈশানের মুক্তিপ্রাপ্ত ‘ধড়ক’ ফিল্মের। ছবিতে দেখানো হয় বাড়ি থেকে পালিয়ে কলকাতায় চলে আসে পার্থবী (জাহ্নবী কাপুর) ও মধুকর ( ঈশান খাট্টার)। আর কলকাতাতে এসেই বিয়ে করে ফেলে পার্থবী ও মধুকর। আর ছবিতে এই দৃশ্যটা দৃশ্যায়িত করার জন্যই জাহ্নবী ও ঈশানকে বাঙালি বর-কনের বেশে দেখা যায়। আর এই ছবিটি সেই ‘ধড়ক’ ফিল্মেরই ছবি।
প্রসঙ্গত, জাহ্নবী-ঈশানের ‘ধড়ক’ ছবিটি সমালোচকদের বিচারে অনেকক্ষেত্রেই সমালোচিত হয়েছে ঠিকই তবে বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করে ফেলেছে ‘ধড়ক’। ২০ জুলাই মুক্তি পেয়েছে ‘ধড়ক’ ফিল্মটি। তারপর থেকে এখনও পর্যন্ত ৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আশা করা হচ্ছে, আগামী সোমবারের মধ্যে ছবিটি ৬০ কোটির গণ্ডি ছাড়াবে।
প্রসঙ্গত, জাহ্নবী-ঈশানের ‘ধড়ক’ ছবিটি ২০১৬য় মুক্তি প্রাপ্ত পরিচালক নাগরাজ মঞ্জুলের মারাঠি ছবি ‘সাইরাত’-এর রিমেক। সাইরাত ছবিটি বক্স অফিসে সুপার হিট। আর সাইরাত-এর কেন্দ্রীয় চরিত্রে যারা অভিনয় করেছিলেন সেই আকাশ তোসর ও রিঙ্কু রাজগুরু ছিলেন অভিনয়ের ক্ষেত্রে একেবারেই আনকোরা। তাদের অভিনয়ের হাতেখড়ি হয়েছিল পরিচালক নাগরাজ মঞ্জুলের হাতেই । তিনি তাদের অভিনয় শিখিয়ে ‘সাইরাত’-এ অভিনয় করান, যা বক্স অফিসে দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। তবে শুধু হিন্দিতেই নয়, বাংলাতেও ‘সাইরাত’-এর রিমেক ‘নূরজাহান’ বানিয়েছেন রাজ চক্রবর্তী।
