যেখানে অস্ট্রেলিয়াও টপকে গেছে বাংলাদেশ!

দীর্ঘ নয় বছর পর বিদেশে মাটিতে সিরিজ জয় নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ.২০১৫ বিশ্বকাপ থেকে বদলে যাওয়া বাংলাদেশ বেশ ধারাবাহিক দল।২০১৫ সালের পর থেকে সিরিজ জয়ের হারে টপকে গেছ ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেকিয়াকেও!

২০১৫ বিশ্বকাপ বাংলাদেশের জন্য ছিল দারুণ এক টুর্নামেন্ট। গ্রুপ পর্বের খেরোখাতায় লেখা আছে, ছয় ম্যাচ খেলেছিল বাংলাদেশ। আসলে তা ৫ ম্যাচ। কারণ, বৃষ্টির বাগড়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। তো, সেই পাঁচ ম্যাচের তিনটিতে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিল মাশরাফির দল। এই পারফরম্যান্সটুকু পরবর্তী সময়ে ওয়ানডেতে বাংলাদেশকে যে ধারাবাহিক করে তুলবে, তা জানত কে!

সেই বিশ্বকাপ থেকে এই তিন বছরে ৭০টি ওয়ানডে ম্যাচ খেলেছ অস্ট্রেলিয়া। এর মধ্যে তাঁরা জিতেছে ৩৪ ম্যাচ। জয়ের হার ৪৮ শতাংশের কাছাকাছি। বাংলাদেশ ঠিক এখানেই টপকে গেছে অস্ট্রেলিয়াকে। ২০১৫ বিশ্বকাপ থেকে এ পর্যন্ত ৫০ ম্যাচ খেলে ২৬টিতে জিতেছে বাংলাদেশ। অর্থাৎ জয়ের হার ৫২ শতাংশ। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ থেকে এই তিন বছরে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও ৫০ ওভারের সংস্করণে বাংলাদেশের মতো এতটা ধারাবাহিক না!