টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ। ক্যারিবীয়দের বিপক্ষে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।
সেইন্ট কিটসে আগামী ১ আগস্ট বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ফ্লোরিডায় ৫ আগস্ট বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচ। একই ভেন্যুতে ৬ আগস্ট বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হবে তৃতীয় ম্যাচ।
টেস্ট সিরিজের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করেছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ হারে ২-০ ব্যবধানে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে টাইগাররা। নয় বছর পর এবার বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয় করল বাংলাদেশ।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি
| তারিখ | ম্যাচ | ভেন্যু | বাংলাদেশ সময় |
| ১ আগস্ট, ২০১৮ | প্রথম টি-টোয়েন্টি | সেইন্ট কিটস | সকাল সাড়ে ছয়টা |
| ৫ আগস্ট, ২০১৮ | দ্বিতীয় টি-টোয়েন্টি | ফ্লোরিডা | সকাল ছয়টা |
| ৬ আগস্ট, ২০১৮ | তৃতীয় টি-টোয়েন্টি | ফ্লোরিডা | সকাল ছয়টা |
